ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৬:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ের মধ্যেই বাড়িতে বিয়ের ধুম

গায়ে হলুদের অনুষ্ঠান। ছবি : কালবেলা
গায়ে হলুদের অনুষ্ঠান। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের মধ্যেই বাড়িতে চলছে বিয়ের ধুম! থেমে নেই আয়োজন। চলছে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা। মেয়ের পরিবারের সদস্যসহ এসেছেন প্রতিবেশীরাও। নাচে গানে মেতেছেন সবাই। অন‌্যদিকে, বাইরে বইছে ঝড়ো হাওয়া। তবে উৎসবে কমতি নেই এতটুকুও। কারো মাঝে ছিলো না শঙ্কার চিহ্ন।

ফেনীর সোনাগাজীর সমুদ্র উপকূল ঘেঁষা চরখন্দকার এলাকায় রোববার রাতে রিমালের তাণ্ডবের মধ্যেই শেষপর্যন্ত নির্বিঘ্নে শেষ হয় দিতি রানী জলদাসের গায়ে হলুদের অনুষ্ঠান।

সোনাগাজী উপকূলীয় অঞ্চলে জারি করা ঘূর্ণিঝড় রিমালের ১০ নম্বর মহাবিপদ সংকেত। বিভিন্ন স্থানে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন মানুষ। ১০ নাম্বার সংকেত জনজীবন স্থবির করে দিলেও থামাতে পারেনি এ বিয়ের আনুষ্ঠানিকতা।

উপকূলবর্তী জেলে পাড়ার বাসিন্দা হরনাথ জলদাস। তার কন্যা দিতি রানী জলদাস। সম্প্রতি ধার্য্য করা হয় দিতি রানী জলদাসের বিয়ের তারিখ। এরই মাঝে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। তবে, অনুষ্ঠানের সব আনুষ্ঠানিকতা পূর্ব নির্ধারিত হওয়ায় পেছানো যায়নি গায়ে হলুদের অনুষ্ঠানের তারিখ।

দিতি রানী জলদাস বলেন, পূর্ব থেকে নির্ধারিত তাই ঘূর্ণিঝড় হলেও এই তারিখে তার বিয়ে হচ্ছে। তার বাবার সাধ্যনুযায়ী বিয়েতে আয়োজন করেছেন।

পরিবারের দাবি, ধর্মীয় বাধ্যবাধকতা মেনে আয়োজন করা হয়েছে সবকিছু। এতে ১০ নাম্বার মহাবিপদ সংকেতের মধ্যেও চালিয়ে নেওয়া হয় বিয়ের আনুষ্ঠানিকতা। গায়ে হলুদে আগতরা তরুণীর নতুন জীবনকে স্বাগত জানিয়ে প্রার্থনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X