গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৯:৪০ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

৭৫ বছর বয়সে তৃতীয় বিয়ে

বিয়ের পিঁড়িতে বসেন ৭৫ বছরের বৃদ্ধ। ছবি : সংগৃহীত
বিয়ের পিঁড়িতে বসেন ৭৫ বছরের বৃদ্ধ। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে ৭৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন মো. আনোয়ার মোল্লা ওরফে (আনু মোল্লা)। পাত্রীর বয়স (৫০)। সন্তানদের সম্মতিতে শেষ বয়সে একাকীত্ব মোচনের চেষ্টায় নিজেই পাত্রী দেখে পছন্দ করেন।

গত ২৪ মে সন্ধ্যায় ছেলে-মেয়ে ও এলাকাবাসীর উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। তিনি দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টারের পাড়া এলাকার বাসিন্দা।

সরেজমিনে গিয়ে জানা যায়, মো. আনোয়ার মোল্লার এটা তৃতীয় বিয়ে। তিনি এর আগে দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী মারা গেছে প্রায় একযুগ আগে এবং দ্বিতীয় স্ত্রী মারা গেছে ছয় বছর আগে। সেই স্ত্রীদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তারা বাবার একাকীত্বের কথা চিন্তা করে তৃতীয় বিয়েতে মত দিয়েছে।

আনোয়ার মোল্লা বলেন, আমি ছেলে-মেয়েদের আমার বিয়ের কথা বলেছিলাম। তারা আমাকে মেয়ে দেখতে বলে। আমি মেয়ে দেখে পছন্দ করে বাড়িতে এনে বিয়ে করি।

প্রতিবেশী রতনা বেগম বলেন, তিনি অনেক দিন হলো বিয়ের করার জন্য পাত্রী খুঁজেছেন। তার ছেলে-মেয়েরা বাবার একাকীত্বের কথা চিন্তা করেই বিয়েতে সম্মতি দিয়েছে।

এই বিষয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, এ ঘটনাটি আমি জানতাম না। তবে ফেসবুকে বিয়ের ছবি দেখেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X