সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৮:৩৫ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা একজন ত্যাগী বিশ্বনেতা : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : কালবেলা
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ত্যাগী বিশ্বনেতা আখ্যা দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আলোকিত দিগন্তে হাঁটছে। বাংলাদেশ সকল ক্ষেত্রে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে।’

তিনি বলেন, দেশের মানুষের কথা তিনি সবসময় ভাবেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে নগরের একটি হোটেলের হলরুমে কিডনি ফাউন্ডেশন সিলেটের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার যে কর্মযজ্ঞ চলছে তা সত্যিই প্রশংসনীয় এবং অত্যন্ত আনন্দের বিষয়। কিডনি ফাউন্ডেশন হাসপাতালটি চালু হলে বৃহত্তর সিলেটসহ সারা দেশের মানুষের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী অবদান রাখবে। এই হাসপাতালটি জনবান্ধব হাসপাতাল হিসেবে সবার কাছে পরিচিতি পাবে।

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট প্রতিষ্ঠা করার পরিকল্পনাকারী ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের সবাইকে দেশের স্বাস্থ্যসেবাকে উন্নত ও সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধ হয়ে নিরলস কাজ করতে হবে।

আরও পড়ুন : বিদেশি বন্ধুদের মাতব্বরি আমাদের প্রয়োজন নেই: পরিকল্পনামন্ত্রী

কিডনি ফাউন্ডেশন সিলেটের সদস্য সচিব কর্নেল (অব.) মো. আব্দুস সালাম বীরপ্রতীকের সঞ্চালনায় মিলনমেলায় বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীরউত্তম, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ডা. হারুনুর রশীদ, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকার পরিচালক টিনি রশীদ প্রমুখ।

এ সময় কিডনি ফাউন্ডেশন সিলেটের কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর ও পরিচালক ফরিদা নাসরিন, কিডনি ফাউন্ডেশন সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের অন্যতম স্বপ্নদ্রষ্টা প্রয়াত হোসনে আরা আহমদ, স্যার ফজলে হাসান আবেদ ও যেহীন আহমেদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সার্বিক কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এর আগে পরিকল্পনামন্ত্রী কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট পরিদর্শন করেন ও হেপাটাইটিস ‘বি’ ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করেন। অনুষ্ঠানে কেক কাটা ও চা-চক্রের আয়োজন করা হয়।

সকালে সিলেট এসেই সিলেটের বিমানবন্দর এলাকায় সালুটিকর বধ্যভূমি পরিদর্শন করেন এম এ মান্নান।

প্রসঙ্গত, ২০১৮ সালে সিলেটের নাজিরেরগাঁও এলাকায় ১০ তলা বিশিষ্ট ২০০ শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল স্থাপনের কাজ শুরু হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১০

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১১

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১২

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৫

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৬

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৭

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৮

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

২০
X