কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

টিলা ধসে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
মৌলভীবাজার জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

মৌলভীবাজারে কাজ করতে গিয়ে টিলা ধসে চা বাগানের নারী শ্রমিক গীতা কাহার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

নিহত গীতা কাহার (৩০) পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের শংকর কাহারের কন্যা।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর বনবিটের অধীন খাসিয়া পুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পাত্রখোলা চা বাগানের বেকার নারীসহ কয়েকজন শ্রমিক পার্শ্ববর্তী আদমপুর বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজ করতে যান। কাজের সময়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি টিলার অংশ ধসে পড়লে মাটিচাপায় গীতা নিহত হয়। এ সময়ে গীতার সঙ্গে থাকা একই বাগানের মেঘনাথ বেন বংশী (৪০), রাজেশ গৌড় (২৬) ও প্রদীপ কূর্মী (২২) আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এ ব্যাপারে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ও মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী বলেন, তারা বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজে ছিল। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, টিলা ধসে চা শ্রমিকের নিহত হওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদ সমঝোতা শেষ, সব মার্কিন ঘাঁটিই এখন লক্ষ্যবস্তু: ইরান

৪ জেলার মানুষের ভোগান্তির সেই সড়কে উন্নয়ন কাজ শুরু

বন্যার পানিতে যে ১০ ভুল কখনো করবেন না

৩ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি

যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

১০

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

১১

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

১২

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

১৩

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

১৫

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

১৬

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

১৭

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

১৮

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

১৯

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

২০
X