ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গাছ থেকে বৃষ্টির মতো ঝরছে পানি, স্থানীয়দের ভিড়

ডুমুর গাছের ভেতর থেকে অবিরত বের হচ্ছে পানি। ছবি : সংগৃহীত
ডুমুর গাছের ভেতর থেকে অবিরত বের হচ্ছে পানি। ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ডুমুর (ডোংরা) গাছের ভেতর থেকে অবিরত পানি বের হচ্ছে। গাছটি দেখার জন্য আশপাশের গ্রামবাসী ভিড় করছে।

জানা গেছে, উপজেলার কুশুরা ইউনিয়নের বুচাইবাড়ি গ্রামের অঞ্চলিক রাস্তার পাশের এই ডুমুর গাছটির উচ্চতা প্রায় ২০-২৫ ফুট। এর তিনটি শাখা ও ডাল রয়েছে। ৬ জুন সকাল থেকেই গাছটি থেকে পানি বের হচ্ছে, যা এখন পর্যন্ত বন্ধ হয়নি। প্রতিটি ডাল-পাতা থেকেই ঝরছে পানি।

এদিকে গাছটি দেখতে ভিড় জমাচ্ছে শত শত পথচারী ও গ্রামবাসী। অনেকেই এটিকে অলৌকিক পানি অভিহিত করে রোগমুক্তির জন্য খালি পাত্র-পলিথিন ও বোতল নিয়ে এসে তা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে।

গ্রামবাসী বলছে, রোগমুক্তির জন্য নিয়ত করে এ পানি পান করলে হয়তো কঠিন রোগ থেকে মুক্তি মিলবে।

স্থানীয় ইউপি সদস্য সোলাইমন বলেন, আশপাশে আরও অনেক ডুমুর গাছ আছে, সেগুলাতে এ রকম হচ্ছে না। আমি এই প্রথম বৃষ্টি ছাড়া গাছ থেকে পানি পড়া দেখলাম। এলাকাবাসী রোগমুক্তির জন্য ওষুধ হিসেবে এ পানি নিয়ে পান করছে। গাছটি দেখার জন্য শত শত মানুষ দূর-দূরান্ত থেকে আসছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, অতিরিক্ত গরমের কারণে বৃক্ষের মূল থেকে পানি শোষণ করে ডাল-পালা ও পাতার মাধ্যমে ইভাপো ট্রান্সপোরেশনের মাধ্যমে ফোঁটা ফোঁটা পানি বের করে তার শরীরকে ঠান্ডা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X