কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ফাঁস নিলেন যুবক

নিহত হৃদয় শেখ। ছবি : কালবেলা
নিহত হৃদয় শেখ। ছবি : কালবেলা

রাজবাড়ীর কালুখালীতে পারিবারিক কলহের জেরে দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন হৃদয় শেখ (২২) নামে এক যুবক। বিচ্ছেদের কষ্টে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

রোববার (২ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের রফিক শেখের ছেলে হৃদয় শেখ।

এদিকে মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হৃদয়ের আইডি থেকে একটি স্ট্যাটাসে লিখেছেন, আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে সেটা যতবারই মনে পড়ে না কেন ততবারই তাকে মেরে ফেলে। এত সুন্দর জীবন মানুষের হয়, আর আমার জীবন দুঃখে ভরা, ভালো থাকুক এই ত্রিভুবনের মানুষগুলো। সত্যি বলতে মানুষ কখনোই কিছু ভুলতে পারে না, সেটা তাকে মনে করতেই হবে। এই দুনিয়ায় মানুষগুলো বড়ই স্বার্থপর। ছেড়ে দিতে হচ্ছে সব মায়া ত্যাগ করে। চলে যাওয়ার পেছনে কেউ নেই। নিজের ইচ্ছাতেই ছেড়ে দিলাম এই দুনিয়া, ভালো থাকুক সবাই।

উল্লেখ্য, মৃত হৃদয়ের মা পারভিন বেগম গতরাতে ওয়াশ রুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখেন হৃদয়ের রুম বন্ধ। পরে দরজা ধাক্কাধাক্কি করলে, দরজা খুলে দেখে সিলিং ফ্যানে ফাঁস লাগানো অবস্থায় তার ছেলে।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, হৃদয় শেখ দুটি বিয়ে করেছিলেন। দুই স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। নিহত হৃদয় শেখের বাবা রফিক শেখ বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। হ্দয়ও সৌদি আরবে থাকতেন বেশ কয়েকদিন হলো বাড়িতে এসেছেন।

কালুখালী থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, আমরা খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত হৃদয়ের লাশ উদ্ধার করেছি। লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে তারা আমাদের জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১০

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১১

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১২

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৩

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৪

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৫

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৬

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৮

ভারতের জন্য দুঃসংবাদ

১৯

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

২০
X