হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

দেশের ৯৩ শতাংশ মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে ২০০৫ সাল থেকে গণতন্ত্র নেই। জনগণ সব নির্বাচনকে বর্জন করেছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরাই মানে না, বিশ্বাস করে না। তাই তারাও ভোটকেন্দ্রে যাচ্ছে না। দেশের ৯৩ শতাংশ মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার ফেঁসে যাবেন বলে বেনজীর ও আজিজকে ছাড় দিচ্ছেন। তারা সব তথ্য ফাঁস করে দিলে আপনাদের অস্তিত্ব থাকবে না।

আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মো. মমিনুল হক।

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রহিম পাটওয়ারী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক সাঈদ, সদস্য এস. এম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিক, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রাজিউর রহমান রাজিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, একরামুল হক বিপ্লব, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১০

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১১

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১২

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৩

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৪

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৫

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৭

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৮

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৯

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

২০
X