ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৪:২৪ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে। ছবি : কালবেলা
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে। ছবি : কালবেলা

ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশুসহ ১৭ জন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে।

এ ছাড়া আহতদের উন্নত চিকিৎসার ব্যয়ভার জেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে বলে জানানো হয়েছে।

দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি আরও জানান, যাদের পরিচয় পাওয়া গেছে তাদের ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের অনুমতিসাপেক্ষে মরদেহ হস্তান্তর করা হচ্ছে। বাসচালক নিয়ন্ত্রণহীন অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সবকিছুই তদন্তে বেরিয়ে আসবে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে সদর উপজেলার ছত্রাকান্দা এলাকায় পৌঁছালে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ ভবনের সামনের মোড় ঘুরতেই চাকা ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। এরপর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ২৫ জন যাত্রীকে উদ্ধার করা হলেও এর মধ্যে ১৭ জন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে ৮ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন।

সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে গেলে এখন পর্যন্ত ১৭ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। আহত আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যেও মুমূর্ষু অবস্থায় কয়েকজনকে দেখা গেছে। বাসের ভেতরে কতজন যাত্রী আটকে আছেন, তা ধারণা করা যাচ্ছে না। গাড়িটি উদ্ধারের পর বিস্তারিত বলা যাবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার আফ্রুজুল হক টুটুল, জেলা সিভিল সার্জন অফিসার ডা. জহিরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১০

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১১

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১২

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৩

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৪

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৬

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৭

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৮

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৯

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

২০
X