মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

দ্রুত মোটাতাজা করতে গরুকে খাওয়ানো হচ্ছে ভয়ংকর ডেক্সামেথাসন

চাঁদপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চাঁদপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুর মতলব উত্তর উপজেলার ব্যবসায়ীরা গরুকে নিষিদ্ধ ভারতীয় ওষুধ ডেক্সামেথাসন খাওয়াচ্ছেন। এ ওষুধের মাত্রাতিরিক্ত প্রয়োগের ফলে গরু দ্রুত মোটাতাজা হয়।

চিকিৎসকরা বলছেন, এসব গরুর মাংস মানুষের শরীরের জন্য ক্ষতিকর।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক গরু ব্যবসায়ী জানান, পবিত্র ঈদুল ফিতরের পরপরই তারা বেছে বেছে দুর্বল গরু কেনেন। কিছুদিন লালনপালন করার পর গরুকে নিষিদ্ধ ভারতীয় ডেক্সামেথাসন বড়ি খাওয়ানো হয়। এতে অল্প কিছুদিনের মধ্যেই গরু মোটাতাজা হয়। ফলে ঈদুল আজহায় হাটে ভালো দাম পাওয়া যায়।

নয়ন মিয়া নামে একজন বলেন, এ ব্যবসায় দেড় থেকে দুই মাস পরিশ্রম করলে বেশ ভালো টাকা রোজগার করা যায়। আর আমি কয়েক বছর হলো এভাবে গরু মোটাতাজা করে বিক্রি করি। কেউ তো কোনোদিন বলেনি, এটা খারাপ বিষয়।

এ ব্যাপারে পল্লী পশু চিকিৎসকদের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, বলবর্ধক নিষিদ্ধ বড়ি খাওয়ানোর ফলে পশুর যকৃৎ ও কিডনিতে পানি জমে। ওই পানি শরীর থেকে বের হতে না পেরে মাংসে সঞ্চারিত হয়। ফলে গরু ফুলে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসকরা বলেন, মোটাতাজা ওষুধ গরুকে অতিরিক্ত খাওয়ালে যেমন ক্ষতিকর, তেমনি এসব গরুর মাংসও মানুষের জন্য ক্ষতিকর।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চঁন্দ দাস বলেন, ডেক্সামেথাসন জাতীয় ওষুধ গরুকে বেশি মাত্রায় খাওয়ালে অনেক খারাপ প্রভাব পড়ে। এ ওষুধ খাওয়ানো ঠিক নয়। এ বিষয় খামারিসহ সাধারণ মানুষকে আমরা সচেতনতামূলক তথ্য প্রচার করে থাকি।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসিবুল ইসলাম জানান, স্টেরয়েড গ্রুপের এসব ওষুধ সেবনের কারণে দ্রুত মোটাতাজা হলেও গরু রোগাক্রান্ত ও নিস্তেজ হয়ে পড়ে এবং গরুর কিডনি, যকৃৎ, ফুসফুস, কলিজা ও মাংস নষ্ট হয়ে যায়। এসব ষাড়ের মাংস মানুষের জন্যও নিরাপদ নয়। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ন্যাটোর দুই দেশকে হুঁশিয়ারি দিল ইরান

ভিনিসিয়াসের গোল বাতিলে বিতর্ক তুঙ্গে, সত্যিই কি ফাউল ছিল?

পদাতিকের সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি ও কামাল বায়েজিদ

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে থাকবেন সেই বিতর্কিত রেফারি

জুলাই শহীদ বোরহানের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

ইউএনওর কাছে গাঁজা সেবনের টাকা চেয়ে যুবক আটক

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

চবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

১০

কুড়িগ্রাম / অন্তত ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

১১

ভারত সীমান্তে বিএসএফ সদস্য নিহত

১২

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

১৩

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বি-পাক্ষিক বৈঠক

১৪

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

১৫

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

১৬

রামিসা হত্যা মামলা  / অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স নিয়োগ

১৭

ফরিদপুরে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

১৮

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি দিপু

১৯

দুই বছরের নীরবতা ভেঙে মুখ খুললেন অলকা ইয়াগনিক

২০
X