কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মাশরুম চাষে সফল কাপ্তাইয়ের অনিল

নিজের মাশরুম চাষ করা ঘরে অনিল চাকমা। ছবি : কালবেলা
নিজের মাশরুম চাষ করা ঘরে অনিল চাকমা। ছবি : কালবেলা

এলএলবি সম্পন্ন করা রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের অনিল মারমা। শখের বসে পরীক্ষামূলক মাশরুম চাষ শুরু করে সফলতা পেয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজে যেমন মাশরুম চাষে স্বাবলম্বী হয়েছেন তেমনি এলাকার বিভিন্ন বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানও সৃষ্টি করেছেন তিনি।

মাশরুম চাষের বিষয়ে অনিলের সঙ্গে কথা হলে অনিল কালবেলাকে বলেন, উপজেলার বড়ইছড়ির নিজ বাড়িতে মাশরুম চাষ শুরু করেছি প্রায় তিন বছর আগে। করোনাকালীন সময়ে মাশরুম চাষের পরিকল্পনা করেই কাজ শুরু করি। পরবর্তীতে সফলতা পাওয়ায় বর্তমানে প্রতিনিয়ত মাশরুম চাষের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও আরও বড় পরিসরে মাশরুম চাষ করার পরিকল্পনা রয়েছে। মাশরুম চাষের পাশাপাশি স্থানীয় বেকার যুবক-যুবতীদের মাশরুম চাষে প্রশিক্ষণ এবং দিকনির্দেশনাও দিয়ে থাকি।

তিনি বলেন, এলএলবি শেষ করেও লেখাপড়ার পাশাপাশি মাশরুম চাষে অন্যরকম ভালো লাগা কাজ করে। পরীক্ষামূলক মাশরুম চাষ শুরু করলেও বর্তমানে ভালোই সফলতা পেয়েছি। মাগুরা জেলার ড্রিম মাশরুম সেন্টার থেকে মাশরুষ চাষ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছি। যেখানে মাশরুম চাষের অভিজ্ঞ প্রশিক্ষক বাবুল আক্তারের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে কাপ্তাই বড়ইছড়ি বাড়ির পাশে একটি শেড বানিয়ে মাশরুম চাষ করছি। এ ঘরে কমপক্ষে ১ হাজার মাশরুম চাষের খড়ের সিলিন্ডার ধারণক্ষমতা সম্পন্ন রয়েছে।

এ উদ্যোক্তা আরও বলেন, গত চার মাসে ৪০০ খড়ের সিলিন্ডার থেকে মাশরুম উৎপাদন হয়েছে প্রায় ৩০০ কেজি। উৎপাদিত মাশরুম রাঙামাটি জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় পাইকারিভাবে বিক্রয় করা হয়। সারা বছর এক হাজার খড়ের সিলিন্ডার তৈরি করে মাশরুম উৎপাদন করতে পারলে বছরে কমপক্ষে ৪-৫ লাখ টাকা আয় করা সম্ভব হবে।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো. ইমরান আহামেদ কালবেলাকে বলেন, বর্তমানে দেশে বিদেশে মাশরুম চাষ দিনদিন অনেক জনপ্রিয় হচ্ছে। অনিল মারমার মতো যদি অন্যরাও এ মাশরুম চাষে কাজ শুরু করে, তবে অনেকেই এতে স্বাবলম্বী হতে পারবে। কেননা মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে এবং অনান্য কিছুর তুলনায় মাশরুমের কদরটা অনেক বেশি। এ ছাড়া অনিল মারমাকে মাশরুম চাষে কৃষি বিভাগ সহযোগিতা করে যাচ্ছে। অনিল মারমার মাশরুম চাষের আরও সফলতা কামনা করেছি।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X