বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কাঁধে ভর করে ভোট দিলেন শতবর্ষী আব্দুল লতিফ

১১০ বছর বয়সী আব্দুল লতিফ। ছবি : কালবেলা
১১০ বছর বয়সী আব্দুল লতিফ। ছবি : কালবেলা

১১০ বছর বয়সী আব্দুল লতিফ। বয়সের ভারে নিজে নিজে তেমন হাঁটতে পারেন না। তবে এ বয়সেও ছোট ভাইকে সঙ্গে নিয়ে কাঁধে ভর করে কেন্দ্রে এসে ভোট দিলেন শতবর্ষী এ বৃদ্ধ।

রোববার (৯ জুন) সকাল সাড়ে ৯টায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৭৪নং পশ্চিম মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএমের মাধ্যম ভোট দেন তিনি। ভোট দিয়ে বের হওয়ার পর এক ঝলক তৃপ্তির হাসি দিতে দেখা যায় শতবর্ষী এ মানুষটির মুখে।

আব্দুল লতিফ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।

আব্দুল লতিফের স্বজনরা জানান, বার্ধক্যজনিত কারণে তিনি চোখে ঝাপসা দেখেন এবং কানে শুনতে পান না। কথাও বলতে পারেন না ঠিকমতো। হাঁটা-চলা করতে অন্যের সহযোগিতা নিতে হয় তার। ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় কাঁধে লাঠি ভর করে ভোট দিতে নেওয়া হয় তাকে।

ছোট ভাই সুলতান জমাদ্দার বলেন, সকালে ঘুম থেকে উঠেই ভাই ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেন। তার এ ইচ্ছায় সকাল ৯টার দিকে ভোটকেন্দ্রে নিয়ে যাই। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব খুশি তিনি।

দেখা গেছে, সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচনি এলাকায় তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আব্দুল লতিফ কালবেলাকে বলেন, ভোট দেওয়া আমার কাছে একটি আনন্দের ব্যাপার। আর এই আনন্দ আমি প্রতিবারই উপভোগ করি। ভোট দিতে আমার অনেক ভালো লাগে। তাই আমি অনেক কষ্ট করে হলেও ভোট দিতে এসেছি। ভোট দিয়ে অনেক ভালো লেগেছে।

৭৪নং পশ্চিম মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আলমগীর হোসেন আকন কালবেলাকে জানান, বৃদ্ধ ও পঙ্গু ব্যক্তিরা ভোটকেন্দ্রে এলে কর্মরত আনসার সদস্য ও পুলিশ সদস্যরা তাদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য সহযোগিতা করেন।

১টি পৌরসভার ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত মঠবাড়িয়া উপজেলা পরিষদ। পিরোজপুর জেলার সব চেয়ে বড় মঠবাড়িয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৭৯৫। যার মধ্যে পুরুষ ১ লাখ ১৫ হাজার ৭৬ জন এবং নারী ১ লাখ ১১ হাজার ৭১৮ জন।

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৪ প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওরায়ে হাদিসের অনুমোদনে ন্যূনতম ৫০ শিক্ষার্থীর শর্তের প্রস্তাব মহিউদ্দীন ফারুকীর

মার্কিন রণতরিতে হামলা করেছে ‘জাপান’, মুখ ফসকে বললেন ট্রাম্প

প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না 

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই: হাইকোর্ট

মীর শাহে আলমকে বিতর্কিত করে প্রধানমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে: রাশেদ খাঁন 

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল

টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন

১০

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

১১

ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে

১২

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

১৩

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৪

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

১৫

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

১৬

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

১৭

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

১৮

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলদ-ঔষধি গাছ বিতরণ

১৯

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

২০
X