রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভ্যানচালককে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

আদালতের নির্দেশে আসামিদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ। ছবি  : কালবেলা
আদালতের নির্দেশে আসামিদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ। ছবি : কালবেলা

রাজশাহীতে ভ্যানচালককে গলাকেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ জুন) দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার সদর পৌরসভার আস্করপুর মহল্লার মিনারুল ইসলাম, মাসুদ রানা ও সাদিপুর মহল্লার জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল।

নিহত ভ্যানচালক জালাল রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের বাসিন্দা।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আসাদুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি ২০২০ সালের ৯ অক্টোবরের। ওইদিন সন্ধ্যার পর চারঘাট উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশে স্থানীয়রা ব্যাটারিচালিত ভ্যানচালক জালাল উদ্দিনকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় নিহত জালালের ছেলে পরদিন থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৫ এপ্রিল পুলিশ আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এতে ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই জালালকে গলা কেটে হত্যা করা হয়েছে। এরপর এ মামলায় আদালতে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

আসাদুজ্জামান মিঠু আরও বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া আজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

১০

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

১১

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

১২

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

১৩

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

১৪

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৫

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

১৬

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

১৭

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

১৮

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X