আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গাছ পরিবেশ নষ্ট করছে, তাই কাটা হয়েছে : স্বাস্থ্য কর্মকর্তা

আনোয়ারা হাসপাতালে কাটা গাছের একাংশ। ছবি : কালবেলা
আনোয়ারা হাসপাতালে কাটা গাছের একাংশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডের শতাধিক গাছ কেটে ফেলেছে কর্তৃপক্ষ। গত দুদিন ধরে এ গাছা কাটা হয়েছে। পুকুরের পানি ও হাসপাতালের পরিবেশ নষ্ট করার কারণে এসব গাছ কাটা হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।

গাছ কাটার কারণে হাসপাতালের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে তীব্র দাবদাহের কারণে সরকার যেখানে হাজার কোটি টাকা খরচ করে গাছ লাগাচ্ছেন, সেখানে সরকারি প্রতিষ্ঠানের এমন আচরণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রবেশ মুখে প্রায় ২০ থেকে ৩০টি গাছ কেটে ফেলে রাখা হয়, ভেতরে যেতেই পূর্ব পাশে আরও অর্ধশতাধিক গাছ কেটে রাখা হয়েছে, উত্তর পাশেরও প্রায় সব গাছ কেটে ফেলে রাখা হয়।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর পর্যায়ক্রমে হাসপাতাল কম্পাউন্ডে কয়েকশ ফলজ-বনজ গাছ লাগানো হয়। বর্তমানে সে গাছগুলো প্রায় ২০ থেকে ৩০ বছরের পুরোনো হয়ে গেছে। এসব গাছের মধ্যে মেহগনি, কড়াই, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। তীব্র দাবদাহে এসব গাছ হাসপাতালের পরিবেশকে ঠান্ডা রাখত। এ ছাড়া হাসপাতালের সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থা না থাকায় রোগী ও স্বজনরা এসব গাছের মাধ্যমে শীতলতা অনুভব করত।

কিন্তু দুই তিন দিন আগে হঠাৎ করে এসব গাছ কাটা শুরু করলে লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এখন গাছ কাটার কারণে পুরো হাসপাতালজুড়ে তাপমাত্রা বেড়ে যায়।

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন সাইফুর রহমান বলেন, এ হাসপাতালে যতবার আসতাম গরমে গাছের ছায়ায় বসতাম, এখন আর এ পরিবেশ নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যেখানে গাছ লাগাতে বলছেন সেখানে সরকারি কর্মকর্তারা গাছ কেটে ফেলেছে।

জানতে চাইলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মামুনুর রশিদ বলেন, এসব গাছ হাসপাতালের পরিবেশ নষ্ট করছে, পুকুরের পানি নষ্ট করছে, কিছু গাছ বিদ্যুতের তারে লাগছে এতে করে রোগীর ক্ষতি হচ্ছে, তাই সিভিল সার্জন, বন বিভাগ ও হাসপাতাল পরিচালনা পরিষদের সঙ্গে কথা বলে নিলামের মাধ্যমে গাছ কাটা হয়েছে।

সরকার যেখানে গাছ লাগাতে গুরুত্ব দিচ্ছে সেখানে পুরো হাসপাতালের এতগুলো গাছ কীভাবে কাটলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নতুন করে গাছ লাগাব। আবারও সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১০

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১১

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১২

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৩

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৪

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৫

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৬

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৭

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৮

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৯

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

২০
X