গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৩:৪৬ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম। ছবি : কালবেলা
গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রোববার (০৯ জুন) দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর (রাজবাড়ী) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সোমবার (১০ জুন) দুপুরে দুর্নীতি দমন কমিশন, ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ৫৫ হাজার ৫৬৬ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন ও কম প্রদর্শন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করেন। ওই সম্পদসহ অবৈধ উৎস হতে ৫৯ লাখ ৭৪ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১১ লাখ ৮১ হাজার ২১৪ টাকার সিসি ঋণ পরিশোধ হওয়া সত্ত্বেও তা সম্পদ বিবরণীতে উল্লেখপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে শাস্তিযোগ্য অপরাধ করেন।

এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় দুর্নীতি দমন কমিশন, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে (রাজবাড়ী) রোববার মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের ২০১৯ সালের ১৮ নভেম্বর অনুসন্ধান শেষে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে ৪৯ লাখ ৬৩ হাজার ৯০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এ কারণে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয়।

তার প্রেক্ষিতে নজরুল ইসলামের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি হলে তিনি গত ২০২১ সালের ১৯ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন, ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি ৩২ লাখ ৫৫ হাজার ৫৬৬ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন ও কম প্রদর্শন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদানসহ ১১ লাখ ৮১ হাজার ২১৪ টাকার সিসি ঋণ পরিশোধের বিষয়েও সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X