রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

সেচের পানি দিতে স্বজনপ্রীতি, ১০ অপারেটরকে চাকরিচ্যুত

‘বরেন্দ্র অঞ্চলে পানি সংকট দূরীকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : কালবেলা
‘বরেন্দ্র অঞ্চলে পানি সংকট দূরীকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : কালবেলা

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটররা কৃষকদের সেচের পানি দেওয়ার সময় স্বজনপ্রীতি করেন। সিরিয়াল না মেনে তাদের আত্মীয়স্বজনকে আগে পানি দেন।

আর সাধারণ কৃষকের জমি ফেটে চৌচির হয়ে যায়। গত বোরো মৌসুমেই বিএমডিএ এমন ৬১টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে অভিযোগের ভিত্তিতে ১০ জন নলকূপ অপারেটরকে চাকরিচ্যুত করা হয়েছে।

সোমবার (১০ জুন) ‘বরেন্দ্র অঞ্চলে পানি সংকট দূরীকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় বিএমডিএর পক্ষ থেকেই অভিযোগ প্রাপ্তি ও চাকরিচ্যুতির তথ্য জানানো হয়েছে।

বিএমডিএ এবং সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারি অরগানাইজেশনের (সিসিবিভিও) যৌথ উদ্যোগে বিএমডিএর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় উপস্থিত কৃষক, সাংবাদিক ও উন্নয়নকর্মীরা সেচ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ডিপ টিউবওয়েল অপারেটরদের বিরুদ্ধে আপনারা অভিযোগ দেন। আমরা সেটা খতিয়ে দেখি। আমরা আদিবাসী-বাঙালি আলাদা করে দেখি না। কোনো অভিযোগ পেলে আমরা সেখানে যাই, পরিদর্শন করি, সমস্যার কথা শুনি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিই। গেল মৌসুমে ৬১টি অভিযোগ আমার কাছে এসেছে, যার অধিকাংশই পানির সিরিয়াল সংক্রান্ত।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ বলেন, ইতোমধ্যে আমরা অভিযোগের ভিত্তিতে ১০ জন অপারেটরকে অপসারণ করেছি। আপনাদের আমি অভয় দিচ্ছি, আপনারা অধিকার সম্পর্কে সচেতন হন। কৃষকদের সমস্যার কথা জানতে একটি হটলাইন সেবা চালু করা হবে।

সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। বিশেষ অতিথি ছিলেন সিসিবিভিওর নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল স্বপন। সভা সঞ্চালনা করেন সিসিবিভিওর প্রকল্প সমন্বয়কারী ইথার আরিফ। কী-নোট উপস্থাপন করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জেলায় রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে জানাল এআই

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের NEO PAED Zone উদ্বোধন

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮

বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৭ জেলে, তিন দিন পর ট্রলারসহ উদ্ধার

উপকূলের আরও কাছে সুপার টাইফুন, এলাকাবাসীকে দ্রুত সরে যাওয়ার আহ্বান

ছয় বিভাগে ৩ দিন ভারী বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা

বিশ্বকাপে বিটিভির প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে বিএনপি নেতার নাচ, দল থেকে বহিষ্কার

১০

ব্রাজিল-নরওয়ে মহারণ কখন-কোথায়, দেখবেন কীভাবে?

১১

৪ মাস পর ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

১২

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

১৪

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৫

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

১৬

বিএমডিসির নিবন্ধন থেকে বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী

১৭

ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ

১৮

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটি ঘোষণা, প্রধান উপদেষ্টা তমিজ উদ্দিন

১৯

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

২০
X