পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

৮ দিন পর ধানক্ষেতে মিলল শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ

নিহত রুবেল মিয়া। ছবি : কালবেলা
নিহত রুবেল মিয়া। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় নিখোঁজের আট দিন পর রুবেল মিয়া নামে দশম শ্রেণির এক মাদ্রাসাশিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কল্যাণী ইউনিয়নের মদকপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল মিয়া ছোট কল্যাণী তালতলা গ্রামের বেলাল হোসেনের ছেলে। গ্রেপ্তার দুজন হলেন, নিহতের ভগ্নিপতি হাসান আলী ওরফে আপেল ও সোহাগ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (২ জুন) রাত ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় রুবেল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও রুবেলের সন্ধান না পেয়ে বাবা বেলাল হোসেন সোমবার (৩ জুন) দুপুরে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওই ডায়েরির সূত্র ধরে নিহতের ভগ্নিপতি হাসান আলী ওরফে আপেলকে সন্দেহভাজন হিসেবে সোমবার (১০ জুন) দুপুরে গ্রেপ্তা করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রুবেলের বাবা বেলাল হোসেন বলেন, আমার ছেলে রুবেল স্থানীয় বড়দরগা বাজারে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ক্লাস করার জন্য গত রোববার (২ জুন) রাত ৯টার দিকে বাসা থেকে বের হয়। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনায় সোমবার (৩ জুন) দুপুরে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় তিনজনের নাম দিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের পর থেকে বিভিন্ন মোবাইল ফোন নম্বর থেকে ১৫ লাখ টাকা দাবি করেন রুবেলের ভগ্নিপতি হাসান আলী ওরফে আপেল। পারিবারিক দ্বন্দ্বের কারণে রুবেলকে গলা কেটে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে আসল রহস্য উদঘাটন হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১০

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১১

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১২

রিজার্ভ আরও বাড়ল

১৩

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৪

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৭

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৮

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৯

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

২০
X