রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৪:৩৩ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন জিজাহান

একসঙ্গে জন্ম নেওয়া তিন সন্তান। ছবি : কালবেলা
একসঙ্গে জন্ম নেওয়া তিন সন্তান। ছবি : কালবেলা

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সোমবার (১০ জুন) সন্ধ্যায় শহরের বিজয় সরণির একটি বেসরকারি হাসপাতালে মা জিজাহান ও পিতা মো. শাহজালালের ঘর আলো করে আসে এই তিন পুত্রসন্তান। তারা শহরের পর্যটন ঝুলন্ত ব্রিজ এলাকার দেওয়ান পাড়া এলাকার বাসিন্দা।

এরআগে সোমবার সকালে মা জিজাহানকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তার প্রসব ব্যথা বাড়তে থাকলে ডাক্তারদের পরামর্শে পরিবারের লোকজন তাকে এলায়েন্স বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।

নবজাতকদের মামা মো. রমজান আলী বলেন, গতকাল (সোমবার) সকালে আমরা আমার বোনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করি। এখানকার ডাক্তার আজ (মঙ্গলবার) সকালে তার ডেলিভারি করবেন বলেছিলেন। কিন্তু সন্ধ্যা হতে হতেই তার প্রসব ব্যথা বাড়তে থাকলে হাসপাতালের ডাক্তারদের পরামর্শে আমরা তাকে এলায়েন্স বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।

নবজাতকদের নানি জুলি বেগম বলেন, নবজাতকদের মায়ের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়াতে ডাক্তারদের পরামর্শে মঙ্গলবার প্রথমে মাকে ও পরে বাচ্চাদের চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। বর্তমানে বাচ্চারা শারীরিকভাবে ভালো আছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. শওকত আকবর জানান, গতকাল সন্ধ্যায় মা জিজাহান তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মায়ের শারীরিক পরিস্থিতি কিছুটা খারাপ হওয়াতে আমরা চট্টগ্রামে রেফার করেছি। বাচ্চাদেরও মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনালে ভাইরাস আতঙ্ক

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত

বন্যার্তদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দলের ৪ জরুরি নির্দেশনা

নানা প্রতিকূলতা-ভয়ভীতির মুখেও পিছিয়ে যাইনি : বাসুদেব ধর

বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

অপরিকল্পিত নগরায়ণে নিয়ম না মানার প্রবণতাই দায়ী: মীর শাহে আলম

হোয়াইওয়াশ এড়াতে ২০০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শিল্পায়ন হবে, তবে পরিবেশের ক্ষতি করে নয়: পরিবেশমন্ত্রী

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

১০

বিয়েতে খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২

১১

মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি, কী লিখলেন?

১২

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

১৩

হালান্ডের মতো চেহারাই বদলে দিল রুশ মডেলের জীবন

১৪

বিশ্বকাপের একটি মিশর-আর্জেন্টিনা ম্যাচ যেভাবে ফিলিস্তিন ইস্যুর প্রতীক হয়ে উঠল 

১৫

বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

১৬

শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

১৭

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা চালুর উদ্যোগ

১৮

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

১৯

অদম্য ইচ্ছাশক্তির জয়, নিজের বিমানে আকাশে উড়লেন মারুফ

২০
X