নওগাঁ ও রাণীনগর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষ শ্রমিক ছাড়া বিদেশে কোনো বাজার নেই : প্রবাসী কল্যাণমন্ত্রী    

রোববার রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ। ছবি : কালবেলা
রোববার রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ। ছবি : কালবেলা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, ‘বিদেশে যাওয়ার মানুষগুলোকে নিয়ে আমি কাজ করি। এরা দেশের রেমিট্যান্সযোদ্ধা। এদের দক্ষ করে গড়ে তোলা আমার মন্ত্রণালয়ের কাজ। দক্ষতা উন্নয়ন করে বিদেশে পাঠাতে না পারলে কোনো দেশেই অদক্ষ শ্রমিকের বাজার নেই।’

রোববার (১১ জুন) সকাল ১১টায় রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানেব প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ইমরান আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বিদেশগামী জনশক্তিগুলোকে দক্ষতায় রূপান্তরিত করার লক্ষ্যে দেশব্যাপী জেলা শহরসহ উপজেলা পর্যায়ে ৪০টি টিটিসি ও একটি আইএমটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এই কেন্দ্রগুলোতে ১৮ বছর বয়সের ছেলেমেয়েরা নিয়মিত প্রশিক্ষণ শেষে দক্ষতায় উন্নতি করে বিদেশের বাজারে তারা সুনামের সঙ্গে কাজ করে দেশের রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছে।’

মন্ত্রী বলেন, ‘২০০৮ সাল থেকে ডিজিটাল বাংলাদেশকে স্মাট বাংলাদেশে রপান্তরিত করার কাজ করছে সরকার। নিজেকে স্মাট করে গড়ে তুলতে পারলে দেশে-বিদেশে কাজের দক্ষতা হাসিল করতে পারলে জাতি হিসেবে আমরা সবাই লাভবান হব। যার কারণে কারিগরি শিক্ষা মানুষের দোরগোড়াই পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশের মতো রাণীনগর উপজেলাতে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।’

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, প্রকল্প পরিচালক মো. সাইফুল হক চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলু নওগাঁর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানূর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১০

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১১

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৩

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৪

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১৬

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১৭

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১৮

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৯

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X