টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনগামী স্পিডবোটকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি

নাফনদের মোহনা। ছবি : কালবেলা
নাফনদের মোহনা। ছবি : কালবেলা

কক্সবাজারে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী রোগী বহনকারী স্পিডবোটকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টার দিকে স্পিডবোটটি নাফনদের মোহনায় নাইক্ষ্যংদিয়াতে পৌঁছালে এ ঘটনা ঘটে।

বোট মালিক সমিতির সেক্রেটারি ছৈয়দ আলম বলেন, টেকনাফ থেকে চিকিৎসা শেষে স্পিডবোটে সেন্টমার্টিনে ফিরছিলেন কয়েকজন। এ সময় স্পিডবোটটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। মিয়ানমার থেকে এ গুলি ছোড়া হয়। এর আগে মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছোড়া হলেও আজ ছোট ডিঙি নৌকায় করে নদীতে নেমে গুলি করা হয়েছে। এ সময় স্পিডবোটে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে তারা সেন্টমার্টিনে নিরাপদে পৌঁছেছেন।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপে আসার পথে নাইক্ষ্যংদিয়া সীমান্ত থেকে সেন্টমার্টিনগামী নৌযানের ওপরে মিয়ানমার থেকে গুলি ছোড়ার কারণে গত ছয় দিন ধরে বন্ধ ছিল পণ্যবাহী ট্রলার চলাচল। আজকে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার সময় স্পিডবোটটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। মিয়ানমার থেকে এ গুলি ছোড়া হয়। আগে মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছোড়া হলেও আজ ছোট ডিঙি নৌকায় করে নদীতে নেমে গুলি করা হয়েছে, এ অবস্থায় আমরা দ্বীপবাসীরা খুবই আতঙ্কে আছি।

সেন্টমাটিন-টেকনাফ যাত্রী ও পণ্যবাহী সব নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‌আজও মিয়ানমার সীমান্ত থেকে আমাদের ট্রলারে গুলি করা হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে আমি সীমান্তের দায়িত্বে থাকা সংশিষ্টদের সঙ্গে কথা বলেছি। এসব ঘটনা নিয়ে আমরা কাজ করছি। আর দ্বীপের বাসিন্দাদের আঙ্কিত না হতে অনুরোধ করছি।

উল্লেখ্য এর আগে, মিয়ানমারের সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া থেকে সেন্টমার্টিনগামী পণ্যবাহী ট্রলার এবং নির্বাচনী কর্মকর্তাদের ওপর গুলি ছোড়া হয়। ওই এলাকাটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে বলে জানা গেছে। এই গোষ্ঠীর সদস্যরাই গুলি ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X