দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বালিশচাপায় হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামি গ্রেপ্তার। ছবি : কালবেলা
কুমিল্লায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামি গ্রেপ্তার। ছবি : কালবেলা

১৪ বছর আগে সৌদি আরবে আকামা না পেয়ে দেশে এসে ক্ষুব্ধ হয়ে এক নারীকে বালিশচাপায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

দণ্ডিত মো. আল আমিন (২০) দেবিদ্বার উপজেলার পৌরসভার এলাকার ভিংলাবাড়ি গ্রামের সাজু মিয়ার ছেলে। মঙ্গলবার (১১ জুন) গভীর রাতে দেবিদ্বার থানার এস আই মিশন বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ কুমিল্লা শহরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার (১২ জুন) দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গত ১৬ মে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন আল আমিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৩ মার্চ রাতে আসামি আল আমিনসহ আরও কয়েকজন মিলে আনোয়ারা বেগমকে মারধর ও বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। নিহত নারী একই গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী।

এ ঘটনায় পরদিন ৪ মার্চ নিহতের মেয়ে উম্মে সালমা খাতুন অজ্ঞাতনামা কয়েকজন আসামির বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আনোয়ার উল্লাহ হত্যাকাণ্ডে জড়িত আল আমিনকে গ্রেপ্তার করে। আদালতে সোপর্দ করলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর কয়েক বছর পর আল আমিন জামিনে বের হয়ে পালিয়ে যায়। দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, ২০১০ সালের ৩ মার্চ রাতে ভিংলাবাড়ি এলাকায় এক নারীকে বালিশ চাপায় শ্বাসরোধে হত্যা মামলার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি আল আমিনকে কুমিল্লা শহর থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১০

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১১

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১২

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৩

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৪

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৫

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৬

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৭

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৮

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৯

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

২০
X