ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে প্রাণ গেল যুবকের

নিহত সৌদি আরব প্রবাসী আসাদ উল্লাহ। ছবি : কালবেলা
নিহত সৌদি আরব প্রবাসী আসাদ উল্লাহ। ছবি : কালবেলা

সড়ক দুর্ঘনটায় সৌদি আরবে আসাদ উল্লাহ (২৫) নামে কুমিল্লা ব্রাহ্মণপাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) ওই দেশের রিয়াদে সৌদি আরব সময় রাত ১টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (১০ জুন) রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন আসাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান।

নিহত আসাদ উল্লাহ উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকার আবদুল হান্নান সরকারের ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়, পরিবারে সচ্ছলতা ফেরাতে মাস তিনেক আগে সৌদি আরব যান আসাদ। তিনি ওই দেশের রিয়াদের একটি ফুড কর্নারে পার্সেল ডেলিভারিম্যানের কাজ করতেন। ঘটনার দিন পণ্য ডেলিভারি দিতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ওই এলাকার বাসিন্দা মো. বিল্লাল হোসেন সরকার বলেন, আসাদ উল্লাহর এমন মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদার বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক আমার ইউনিয়নের এবং আমার গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মধ্যে এবং আমাদের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পাহাড়ধস, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

রূপগঞ্জের ৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন

এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণে যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে 

চীনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ১১, উপকূলে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন

মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার তান্ত্রিক বনসামের

এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, ভ্রমণে নিষেধাজ্ঞা

পরকীয়ার অভিযোগে স্বামীর বাড়িতে ইন্টার্ন চিকিৎসক স্ত্রীর অনশন

ঢাবিতে আজ দেখা যাবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচ

১০

শোলাকিয়ায় জঙ্গি হামলা: ১০ বছরেও শেষ হয়নি বিচার

১১

স্নাতক শেষ হলেও ল্যাব ক্লাস পাননি কুবির ৪ বিভাগের শিক্ষার্থীরা

১২

ভাঙনের মুখে কুয়াকাটা সৈকত, ঝুঁকিতে মসজিদ-মন্দির

১৩

জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদকে বিএনপি নেতার হুঁশিয়ারি

১৪

মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

১৫

পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে আইনজীবীরা

১৬

কোন দলের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান আর্জেন্টাইন কোচ

১৭

উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা

১৮

মিসরের বিপক্ষে ম্যাচে নেই সেই ‘অদৃশ্য প্রতিপক্ষ’, স্বস্তিতে আর্জেন্টিনা

১৯

ইরানের নতুন নেতৃত্ব কীভাবে আগের শাসকদের চেয়ে অনেক আলাদা

২০
X