বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

খালের পানিতে ভেসে গেল শিশু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সিলেট নগরীর কুয়ারপাড়ের গাবিয়ার খালের পানির স্রোতে ভেসে গিয়ে আরাব আহমদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ইঙ্গোলাল রোডে গাবিয়ার খালের পানির স্রোতে ভেসে গিয়ে তার মৃত্যু হয়।

নিহত শিশু আরাব আহমদ (২) কুয়ারপাড়ের বাসিন্দা সাবের আহমদের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিলেটে সকাল থেকে ভারি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পানিতে কুয়ারপাড়েও জলাবদ্ধতার সৃষ্টি হয়। কুয়ারপাড়ের বাসিন্দা সাবের আহমদের ঘরের সামনে জমে যায় হাঁটু সমান পানি। সবার অগোচরে সাবেরের দুই বছরের ছেলে আরাব ঘরের সামনে পানিতে খেলতে নেমে যায়।

এ সময় পাশ দিয়ে বয়ে যাওয়া গাবিয়ার খালে পড়লে স্রোত তাকে টেনে নেয়। তাকে না পেয়ে খালের মধ্যে খোঁজাখুঁজি করে। বাড়ি থেকে কিছুদূরে আরাবের লাশ ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, খালের পানির স্রোতে ভেসে গিয়ে দুই বছরের আরাব আহমদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আমরা ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে শিশুর লাশ হস্তান্তর করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X