আজহার ইমাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

পরোটা বিক্রি করে চলে হোসনে আরার ৮ জনের সংসার

হোসনে আরা বেওয়ার দোকানে আলুপরোটা খেতে ক্রেতাদের ভিড়। ছবি : কালবেলা
হোসনে আরা বেওয়ার দোকানে আলুপরোটা খেতে ক্রেতাদের ভিড়। ছবি : কালবেলা

প্রতিদিন বিকাল হলেই দোকানের টেবিলের চারপাশে লেগে থাকে ক্রেতাদের উপচেপড়া ভিড়। দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভোজন রসিকরা। তাদের লক্ষ্য থাকে বিকেলে এসে বিভিন্ন ভর্তার মিশেলে আলু-পরোটা খাওয়া।

বিকেল হতেই ভোজন রসিকদের পদচারণায় জমে উঠে দিনাজপুর জেলার বিরামপুর রেলস্টেশনের দক্ষিণে অবস্থিত হোসেনে আরা বেওয়ার আলুপরোটা ও পেঁয়াজুর দোকান।

হোসেনে আরা বেওয়া পৌরসভার কাজীপাড়ার বাসিন্দা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা কিংবা ১০টা পর্যন্ত চলে কেনাবেচা। সুস্বাদু হওয়ায় আলুপরোটার দোকানটি বেশ পরিচিতি পেয়েছে। সেই সঙ্গে বিক্রিও হচ্ছে বেশ ভালো। প্রতিদিন দূরদূরান্ত থেকে অনেক মানুষ এ দোকানে খেতে আসেন।

আলুপরোটার সঙ্গে হোসেনে আরা বেগম ক্রেতাদের প্লেটে তুলে দেন বাদাম, তিল, শর্ষে, কাঁচামরিচ, ধনিয়া, শসা ও শুঁটকিসহ পাঁচ মিশালি ভর্তা। দোকানের কাজে তাকে সহযোগিতা করেন তার নাতি রাব্বি হোসেন। আর যখন দোকানে ক্রেতার ভিড় বেড়ে যায় তখন হোসেনে আরার ছেলে শাহাবুদ্দিন দোকানে এসে তাদের সহযোগিতা করেন।

জানা গেছে, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত ৭০০-৮০০ আলুপরোটা বিক্রি করেন হোসেনে আরা বেগম। শুক্রবার বেশি আলুপরোটা বিক্রি হয়। প্রতিটি আলুপরোটার দাম ১৫ টাকা। আয় বাড়াতে আলুপরোটার পাশাপাশি কয়েক মাস ধরে দোকানে পেঁয়াজু বিক্রি করা হচ্ছে।

প্রতিদিন ২০০ থেকে ৩০০টি পেঁয়াজু বিক্রি হয়। প্রতিটি পেঁয়াজুর দাম পাঁচ টাকা। এতে প্রতিদিন প্রায় দেড় হাজার টাকা বেশি বিক্রি হয়। আলুপরোটা বিক্রির আয়েই ছেলের বউ, দুই নাতি, নাতবউ, নাতিদের দুই ছেলেসহ আটজনের সংসার চলে।

আলুপরোটার দোকানে কাজের ফাঁকে জানতে চাইলে হোসেনে আরা বেগম কালবেলাকে বলেন, আলুপরোটা তৈরি ও সুস্বাদু করতে আদা, রসুন, মসলা, টেস্টি লবণ ও জিরা ব্যবহার করি। আলুপরোটা তৈরিতে প্রতিদিন আধা মণ আলু ও দেড়মণ আটা লাগে।

তিনি বলেন, প্রতিদিন সকালে বাড়িতে মেয়ে, দুই নাতবউ মিলে আলু, আটা ও বিভিন্ন ধরনের মসলা মেখে খামির তৈরি করেন। দুপুরে চার-পাঁচ প্রকারের ভর্তা তৈরি করেন। পরে বিকেলে দোকানে আলুপরোটা তৈরি করে বিক্রি করা হয়। প্রতিদিন ৭০০ থেকে ৮০০টি পরোটা বিক্রি হয়। পরোটা বিক্রির আয় দিয়েই চলে আমার সংসারের আটজনের ভরণপোষণ।

হোসেন আরা আরও বলেন, আমার স্বামী ইসরাইল হোসেন খুলনায় একটি জুটমিলে চাকরি করতেন। ১৯৭১ সালে পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইসিস) হয়ে তিনি মারা যান। এর পর থেকে ছেলে আনোয়ার হোসেনকে নিয়েই চলে বেঁচে থাকার লড়াই। ছেলে বড় হলে বেঁচে থাকার অবলম্বন খুঁজে পাই। আমার কাছ থেকে ছেলেও আলুপরোটা বানানো শিখেছেন। লড়াই করে যাচ্ছি বলে আজ জমজমাট হয়েছে আমার আলুপরোটার ব্যবসা।

আলুপরোটা খেতে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা এডুকেশন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার। তিনি কালবেলাকে বলেন, আমি নানির বাড়িতে বেড়াতে এসে আলুপরোটার কথা শুনে খেতে এসেছি। খুব সুস্বাদু, খেতে মজাদার এ আলুপরোটা। বিশেষ করে এর সঙ্গে ভর্তা মিশিয়ে খেলে বেশি মজা লাগে।

দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের শ্বশুর আবু তাহের বলেন, দুই পিচ আলুপরোটা খেলাম, বেশ মজাদার ও সুস্বাদু। মাঝে মাঝে এখানে আলুপরোটা খেতে আসি।

বিরামপুরের পার্শ্ববর্তী উপজেলা নবাবগঞ্জ থেকে আসা আমরুজ্জামান বলেন, বিরামপুরে আলুপরোটা খেতে এসেছি। আলুপরোটার সঙ্গে বাদাম ভর্তা, মরিচের ভর্তা খেয়েছি, এখানকার আলুপরোটার স্বাদ অন্যরকম।

বিরামপুর পৌরসভার প্যানেল মেয়র বকুল হোসেন বলেন, হোসেন আরা বেগমের দোকানে আলুপরোটা খেতে শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষজন রেলস্টেশনে আসেন। এলাকায় তার আলুপরোটার বেশ সুনাম রয়েছে। হোসেনে আরা বেগম যদি পৌরসভা থেকে কোনো ধরনের সহযোগিতা চান, তাহলে তাকে সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১০

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৩

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৪

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৬

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৭

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৮

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

২০
X