কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

পুনর্মিলনী ও কামিল (মাস্টার্স) অনুমোদন উদ্‌যাপন

কালনা আমিনিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার পুনর্মিলনী ও কামিল (মাস্টার্স) অনুমোদন উদ্‌যাপন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : কালবেলা
কালনা আমিনিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার পুনর্মিলনী ও কামিল (মাস্টার্স) অনুমোদন উদ্‌যাপন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : কালবেলা

সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান কালনা আমিনিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও কামিল (মাস্টার্স) অনুমোদন উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) ঈদুল আযহার পরের দিন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় কালনা আমিনিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার প্রাঙ্গণ থেকে সাবেক শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য র‍্যালি কালনা বাজার প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি অনুষ্ঠানস্থল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে কোরআন তেলোয়াতের মাধ্যমে মো. কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

মাদ্রাসার শত শত প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় অনুষ্ঠানস্থল। গান গল্প আর পুরোনো দিনের স্মৃতিতে কাটে একটি দিন। মাদ্রাসা চত্বরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রাক্তন ছাত্র এবং অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুস আলী সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম মহসিন রেজা, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা।

অ্যালামনাইদের মধ্যে বক্তব্য দেন আলমগীর কবির, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার সাইফুল ইসলাম, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আশরাফুল আলম, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মো. শিহাবুদ্দীন, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলী, খুলনার সরকারি পাইওনিয়ার কলেজের প্রভাষক রোকনুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) জিএম আনোয়ার হোসেন, বাংলাদেশ সেনাবাহিনী আসাদুজ্জামান, দৈনিক কাল বেলা’র অনলাইন ইনচার্জ পলাশ মাহমুদ, লোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, খুলনা নিসারিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ডিএম নুরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসাইন।

শিক্ষকমণ্ডলীদের মধ্যে বক্তব্য দেন উৎপল কুমার মণ্ডল, দেবী রঞ্জন মণ্ডল, মাওলানা মুহা. আব্দুল গণি, মাওলানা মাহফুজুর রহমান।

সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মতলুব হোসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X