শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

সোহাগপুর বিধবাপল্লীর ‘বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধা’ করফুলি বেওয়া আর নেই

সোহাগপুর বিধবাপল্লীর বাসিন্দা বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধা করফুলি বেওয়া। ছবি : সংগৃহীত
সোহাগপুর বিধবাপল্লীর বাসিন্দা বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধা করফুলি বেওয়া। ছবি : সংগৃহীত

শেরপুরে নালিতাবাড়ীতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত সোহাগপুর বিধবাপল্লীর বাসিন্দা বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধা করফুলি বেওয়া (৭৮) আর নেই।

বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। করফুলি বেওয়া সোহাগপুর বিধবাপল্লীর শহীদ রহিম উদ্দিনের স্ত্রী ছিলেন।

বাদ এশা সোহাগপুর বিধবাপল্লীর মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বিধবাপল্লীর কবরস্থানে করফুলি বেওয়ার লাশ দাফন করার কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা।

তার মৃত্যুতে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, এসডিএফ চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক, পৌর মেয়র মো. আবু বক্কর, সাংবাদিক এম এ হাকাম হীরা গভীর শোকপ্রকাশ করেছেন।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৫ জুলাই সকালে পাকিস্তানি হানাদারবাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহযোগিতায় নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের মানুষের ওপর তাণ্ডব চালায়। তাদের নির্বিচার গুলিবর্ষণ আর বেয়নেট চার্জে ১৮৭ জন নিরীহ পুরুষ মানুষ শহীদ হয়। শহীদ রহিম উদ্দিন ছিলেন তাদেরই একজন। পাক হানাদারদের পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন শহীদ পরিবারের আরও ১২ গৃহবধূ। পরে সরকার তাদের বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদান করে।

মুক্তিযুদ্ধের ইতিহাসে সোহাগপুর বিধবাপল্লী এক বড় ট্র্যাজেডির স্থান দখল করে আছে। সোহাগপুর বিধবাপল্লীর ওই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা শীর্ষ সারির দল নই : জার্মান কোচ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

বড় সুখবর পেল আর্জেন্টিনা

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

আরও কমলো তেলের দাম

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

১০

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

১১

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

১২

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

১৩

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

১৪

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

১৫

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

১৬

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

১৭

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৮

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

১৯

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

২০
X