ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১১:৩৮ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০৫:৪৩ এএম
অনলাইন সংস্করণ

মজুদদারদের বিরুদ্ধে নতুন আইন হচ্ছে : খাদ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সাইলোর বিএমআরই উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সাইলোর বিএমআরই উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : কালবেলা

কেউ যাতে অতিরিক্ত মজুদ করে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে সেজন্য মজুদদারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বিধান রেখে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সাইলোর বিএমআরই (সংস্কার কাজ শেষে) উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিতে সরকার আইন প্রণয়নসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সে আলোকে কৃষির উৎপাদন বৃদ্ধিতে ভর্তুকীসহ উচ্চ ফলনশীল জাতের উদ্ভাবন করা হচ্ছে। যেখানে আগে বিঘা প্রতি আট থেকে ১০ মণ ধান হতো এখন সেখানে ৩০-৩৫ মণ ধান হচ্ছে। কেবল প্রাকৃতিক দুর্যোগ ছাড়া দেশ খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণই নয় বরং প্রতি বছরই উদ্ধৃত থাকে।

তিনি বলেন, প্রতি বছর দেশে চার থেকে সোয়া চার কোটি টন ধান উৎপাদিত হলেও, চকচকে চাল করতে গিয়ে অতিরিক্ত ছাঁটাই করা হয়। এতে চালের পুষ্টিগুণ নষ্ট হওয়ার সঙ্গে প্রায় ১৬ লাখ মেট্রিকটন চাল কম উৎপাদিত হয়। তাই পুষ্টিগুণ বজায় রেখে ধান থেকে চালের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতেও উদ্যোগ নিয়েছে সরকার। যার সুফল মিলবে ভোক্তা পর্যায়েও। তিনি বলেন, আগামী ডিসেম্বর নাগাদ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ চাল সংরক্ষণের জন্য স্টিল সাইলোটির উদ্বোধন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন এনডিসি, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল করিম খান সাজু ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক। স্বাগত বক্তব্য রাখেন সাইলো পরিচালক সিরাজুস সালেকিন। পরে মন্ত্রী নির্মাণাধীন আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর নির্মাণকাজ পরিদর্শন করেন।

উল্লেখ্য, প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে দেশের অন্যতম গম সংরক্ষণের জন্য ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার আশুগঞ্জ সাইলোর বিএমআরই (সংস্কার কাজ) করা হয়। এর ফলে এখন থেকে ৫শর বদলে ৮শ থেকে এক হাজার মেট্টিক টন গম দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১০

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১১

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১২

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৪

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৫

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৭

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৮

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৯

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

২০
X