কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৭:৫৬ এএম
আপডেট : ২৩ মে ২০২৫, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

এসব কি জুলাই স্পিরিটের পরিপন্থি নয়?

জুলকারনাইন সায়ের। ছবি : সংগৃহীত
জুলকারনাইন সায়ের। ছবি : সংগৃহীত

এবার ছাত্র উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। শুক্রবার (২৩ মে) ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়ে কথা বলেন তিনি।

পোস্টে জুলকারনাইন সায়ের লিখেন, গত বছর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একদিন পর, ৯ আগস্ট সারজিস আলম একটি ইন্টারেস্টিং স্ট্যাটাস লিখেছিলেন। সেখানে তিনি লেখেন ‘নাহিদ এবং আসিফের মন্ত্রিত্ব গ্রহণ দেশের মানুষের স্বার্থে একধরনের আত্মত্যাগও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার ফলে তারা সামনের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য হবেন।’

তিনি লিখেন, সারজিসের স্ট্যাটাসের পেছনে কারণ ছিল—অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় সব দল এক ঐকমত্যে পৌঁছেছিল যে, এই সরকারের যারা অংশ নেবেন, তারা রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। কারণ এই সরকারের মূল ম্যান্ডেট ছিল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া।

ছাত্র উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি লিখেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই অঙ্গীকার ভেঙে নাহিদ উপদেষ্টা (মন্ত্রিত্ব) থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করলেন। তিনি তো অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। আসিফও নির্বাচন করবেন, এটাও মোটামুটি নিশ্চিত। মাহফুজুর রহমান এনসিপি গঠনের অন্যতম কারিগর, তিনিও নিশ্চই বাদ যাবেন না? আর এসবই কি ‘জুলাই স্পিরিট’-এর পরিপন্থি নয়?

প্রবাসী সাংবাদিক আরও লিখেন, জাতির সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ শুধু রাজনৈতিক নয়, নৈতিক বিচ্যুতি—এটি একপ্রকার এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা। যারা ক্ষমতার মোহে নিজ প্রদত্ত মতামত অগ্রাহ‍্য করে, তারা কি আদৌ জনগণের আস্থার উপযুক্ত? এই প্রবণতা রোধ না করলে ভবিষ্যতে কোনো ঐকমত্যই টিকবে না, গণতন্ত্রের ভিত হবে চূড়ান্তভাবে দুর্বল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১০

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১১

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১২

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৩

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৪

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৫

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৬

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৯

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

২০
X