কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতা বাড়ছে : জোনায়েদ সাকি

জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : কালবেলা

দেশে বিচারপ্রক্রিয়া, সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতা ক্রমেই গভীর হচ্ছে।

শুক্রবার (২৩ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

১০ দফা দাবিতে এদিন প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ আয়োজন করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিক স্বার্থ রক্ষায় একযোগে আন্দোলনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ সময় শ্রমিক নেতারা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, যৌন হয়রানিমুক্ত কর্ম পরিবেশ, মাতৃত্বকালীন স্ববেতন ছয় মাস ছুটিসহ দশ দফা দাবি তুলে ধরেন।

জোনায়েদ সাকি বলেন, যদি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না করা যায়, তাহলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। এই পরিবর্তনের স্বপ্ন গড়ে উঠেছে শ্রমজীবী মানুষের ত্যাগ ও রক্তের ভিত্তিতে। সরকারকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আরও দায়বদ্ধ হতে হবে। বিশেষ করে শ্রম সংস্থার কমিশনের দেওয়া সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতার ভারসাম্যহীনতার বিষয়টি তুলে ধরে সাকি বলেন, ৫ আগস্টের ঘটনার পর ফ্যাসিবাদী শাসনের পতন হলেও এখনো ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে একজন ব্যক্তির হাতে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো গঠনের জন্য আমাদের নতুন করে চিন্তা করতে হবে।

গার্মেন্ট খাতে নিরাপদ কর্মপরিবেশ, সম্মানজনক জীবনের জন্য উপযুক্ত মজুরি এবং নারীদের মাতৃত্বকালীন ছুটির বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সাকি বলেন, শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী শ্রম আইন আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। বর্তমানে প্রচলিত আইনে যে সব দুর্বলতা ও ফাঁকফোকর রয়েছে, তা সংশোধন করা জরুরি।

গণসংহতির এই নেতা বলেন, অধিকার অর্জনের জন্য সংগ্রাম ছাড়া কোনো বিকল্প নেই। অতীতেও আমরা সংগ্রাম করেছি, বর্তমানেও করতে হচ্ছ- ভবিষ্যতেও সংগ্রাম ছাড়া অধিকার আদায় সম্ভব হবে না। এই লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X