কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বর্তমান পরিস্থিতিতে মির্জা গালিবের ৫ পরামর্শ

ড. মির্জা গালিব। ছবি : সংগৃহীত
ড. মির্জা গালিব। ছবি : সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিকে কয়েকটি পরামর্শ দিয়েছেন তরুণ প্রজন্মের নিকট জনপ্রিয় ব্যক্তিত্ব, আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ পরামর্শগুলো দেন তিনি।

তিনি লেখেন, দেশে এখন যে অস্থিরতা চলতেছে এর মূল কারণ জুলাইকে কেন্দ্রে রেখে আমরা যে ঐক্যের কথা বারবার বলে আসতেছি, সেই ঐক্য দুর্বল হয়ে গেছে। দুঃখজনক হইল, জুলাইয়ের নায়কদের অনেকেই এই বিভেদ তৈরি করছেন। সাথে আমাদের রাজনৈতিক দলের নেতারাও। এই পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য মোটেও ভালো না।

তিনি আরও লেখেন, কিন্তু এখন আমাদের করণীয় কি? করণীয় হইল জুলাইকে কেন্দ্র করে জাতীয় ঐক্য ধরে রাখা। এই মুহূর্তে যদি আমরা প্রাক্টিকালি চিন্তা করি, কয়েকটা বিষয় বিবেচনা করলে আমরা জাতীয় ঐক্য ধরে রাখতে পারব।

পোস্টে তার দেওয়া পরামর্শগুলো হলো :

এক, সরকারে বিএনপি এবং জামায়াত থেকে তিনজন করে মোট ছয়জনকে নতুন করে নেওয়া। দলীয় রাজনীতিবিদ। যাতে এইটা এক ধরনের সর্বদলীয় সরকার হয়।

দুই, জাতীয় নির্বাচনের একটা স্পেসিফিক ডেইট ঘোষণা করা। জুন পর্যন্ত যে ডেডলাইন দেয়া আছে তার মধ্যে।

তিন, জুলাই সনদ এবং প্রস্তাবিত সংস্কার সব দলের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সম্পন্ন করা।

পোস্টে দুটো বিষয়ে জিরো টলারেন্স থাকার আহ্বান জানান তিনি। তিনি লেখেন,

এক. আওয়ামা লীগ নিষিদ্ধ, তারা নির্বাচনে আসতে পারবে না। দুই. সামরিক বাহিনী রাজনীতি থেকে দূরে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১০

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১১

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১২

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৩

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৫

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৭

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৯

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

২০
X