দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র‌তি‌নি‌ধি
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৮:২২ এএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় দেখা মিলেছে ভয়ংকর রা‌সেল ভাইপার

রা‌সেল ভাইপার সাপটির দেখা মেলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার একটি গ্রা‌মে। ছবি : কালবেলা
রা‌সেল ভাইপার সাপটির দেখা মেলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার একটি গ্রা‌মে। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানার সীমান্তবর্তী কামারপাড়া গ্রা‌মের মাঠ-পাড়ায় মাথাভাঙ্গা নদীর পা‌ড়ে দেখা মিলেছে ভয়ংকর বিষাক্ত সাপ রা‌সেল ভাইপার। নদীতে গোসল কর‌তে যাওয়ার সময় সাপটি একজন দে‌খে আশপাশের মানুষ‌কে ডেকে সাপটি মার‌তে সক্ষম হয়।

ঘটনাটি ঘটেছে ঈদের একদিন পর বুধবার (১৯ জুন) দুপু‌রে।

প্রত্যক্ষদ‌র্শী কামারপাড়া গ্রা‌মের মাঠপাড়ার তরিকুল ইসলাম জানান, গত ১৫-২০ দিনে আমা‌দের সীমান্ত এলাকায় সাপের কাম‌ড়ে শ‌হিদুল ইসলাম না‌মের এক কৃষকসহ ২ জন মারা গে‌ছে। অল্প সম‌য়ের ব্যবধানে সাপের কাম‌ড়ে ২ জন মারা যাওয়ায় সীম‌া‌ন্তে বসবাস করা মানু‌ষের মা‌ঝে সাপ আতংক সৃষ্টি হয় এবং সতর্কতা অবলম্বন করা শুরু ক‌রে। এরই এক পর্যা‌য়ে ঈদের পরপরই গ্রা‌মের মাথাভাঙ্গা নদীতে গোসল কর‌তে যাওয়ার সময় অন্যান্য সাপ থে‌কে বেশ বড় আকৃতির এক‌টি সাপ দেখ‌তে পাওয়া যায়। এ সময় পাড়ার লোকজন ডেকে নি‌য়ে সাপটি মারা হয়।

প‌রে সাপের ছ‌বি দে‌খে ইন্টারনেট ব্যবহারকারীরা শনাক্ত ক‌রেন এটি বিষাক্ত রা‌সেল ভাইপার সাপ।

তি‌নি আরও জানান, ‌বেশ‌কিছু দিন থে‌কে বি‌ভিন্ন লোকমু‌খে ও চায়ের দোকা‌নে শু‌নে আস‌ছিলাম ভয়ংকর রাসেল ভাইপার সা‌পের কথা। আমরা কল্পনাও ক‌রি‌নি এই সাপ আমা‌দের গ্রা‌মে চলে আসবে। এটি রা‌সেল ভাইপার সাপ বিষয়‌টি জানাজানি হ‌লে এলাকাবাসীর মা‌ঝে এক ধরনের আতংক শুরু হ‌য়ে‌ছে।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, এমন কোনো বিষয় তার জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হলেন বোরহানুল আশেকীন

ভোলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার

শিল্পকলা একাডেমিতে শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ আর্ট ক্যাম্প

প্রথমবার শুভ-পায়েলের রসায়ন, আসছে নতুন সিনেমা

২০৩০ বিশ্বকাপে কী খেলবেন? যে ইঙ্গিত দিলেন নেইমার

এক মাসের পরিকল্পনায় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা / প্রেমের সম্পর্ক-অন্তরঙ্গ ভিডিও ফাঁসের আশঙ্কাই ছিল মোটিভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো সাভারে মহাসড়ক অবরোধ

প্রলোভন দেখিয়ে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

কুড়িগ্রামে কৃষক সমাবেশে থাকবেন নাহিদ ইসলাম

উড়ন্ত বিমানের জানালা দিয়ে ছিটকে পড়তে যাওয়া স্বামীকে যেভাবে বাঁচালেন স্ত্রী

১০

গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

১১

২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিলেন প্রধানমন্ত্রী

১২

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

১৩

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

১৪

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

১৫

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

১৬

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

১৭

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

১৮

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

১৯

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

২০
X