সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৪, ১০:৩২ এএম
আপডেট : ২২ জুন ২০২৪, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে ঘুরতে দেখে স্বামীর আত্মহত্যা

সাতক্ষীরার দেবহাটা থানা। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার দেবহাটা থানা। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় আব্দুস সালাম (৩০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, নিজ স্ত্রীকে অন্য একজন পুরুষের সঙ্গে ঘুরতে দেখে তা সইতে পারেননি সালাম। আর তাই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

শুক্রবার (২১ জুন) বিকেলে উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা মাঝের পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। দেবহাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহতের সঙ্গে ১০ বছর আগে পুষ্পকাটি (কলখালী) গ্রামের আহাদ গাজীর কন্যার বিয়ে হয়। তাদের পরিবারে ৮ বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

নিহতের বাবা আব্দুল মজিদ গাজী জানান, তার ছেলের স্ত্রীর সঙ্গে একই গ্রামের মিলন নামে আরেকজন ব্যক্তির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এই সূত্র ধরে মিলন বিভিন্ন সময় গোপনে আসা-যাওয়া করতেন। এমনকি একাধিকবার বাড়িতে তাদের হাতেনাতে ধরা হয়। বিষয়টি নিয়ে গ্রামে কয়েকবার সালিশি বৈঠকও হয়েছে। কিন্তু বারবার সালিশ করার পরও তারা ওই পরকীয়ার সম্পর্ক থেকে বের হননি। ২০ দিন আগে আব্দুস সালামকে গ্যারান্টার করে ব্র্যাক ব্যাংক থেকে ২০ হাজার উত্তোলন করেন তার স্ত্রী। টাকা উত্তোলন করার কয়েক দিন পর স্বামীর সঙ্গে ঝগড়া করে জিনিসপত্র নিয়ে বাপের বাড়িতে চলে যান ওই নারী। শুক্রবার (২১ জুন) সকালে সালাম তার স্ত্রী ও মিলনকে একসঙ্গে ঘুরতে দেখেন। হয়তো এ কষ্ট সহ্য না করতে পেরেই বাড়িতে ফিরে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন সালাম।

প্রথমে নিহতের ভাবি নাছিমা খাতুন সালামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার আর্তচিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত দেহ মাটিতে নামায়। এরপর দুপুর আড়াইটার দিকে দেবহাটা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেবহাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X