রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৯:২০ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীর রায়পুরায় গোলাগুলি, আহত ১

রায়পুরায় সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি : কালবেলা
রায়পুরায় সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার জের ধরে দুপক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মেথিকান্দা এলাকায় লিয়াকত আলী ওরফে লইক্কা মিস্ত্রী এবং তার প্রতিপক্ষ হরযত আলী ওরফে হরজু সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে বকুল মিয়া (৫৫) কে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লিয়াকত আলী ওরফে লইক্কা মিস্ত্রী গ্রুপের লোকজন রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নিহত সুমন মিয়ার সমর্থক। অপরদিকে হরযত আলী ওরফে হরজু গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান ওরফে রুবেল মিয়ার সমর্থক। উল্লিখিত রুবেল সুমন হত্যা মামলার প্রধান আসামি।

জানা গেছে, গত ২২ জুন নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল সমর্থকদের হামলায় নিহত হন তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া। এরপরই হযরত আলী ওরফে হরজুর সমর্থকদের সঙ্গে লিয়াকত আলী ওরফে লইক্কা মিস্ত্রী গ্রুপের সমর্থকদের পূর্ব বিরোধ চরম আকার ধারণ করে। এরই জের ধরে বিকেল সাড়ে ৪টার দিকে উভয়পক্ষ দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় এবং ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণসহ গোলাগুলির ঘটনা ঘটে।

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে বলে শুনেছি। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা

রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

দক্ষ মানবসম্পদ গড়তে ড্যাফোডিলের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

পাল্টাপাল্টি হামলায় আবারও অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি

চট্টগ্রামের শিশু ইরা মনি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ জন

বন্যায় চীনের খামার থেকে ভেসে গেল ৯০০ সাপ, আতঙ্কে বাসিন্দারা

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১১

টানা পঞ্চম দিনের বৃষ্টিতে কার্যত স্থবির চট্টগ্রাম

১২

বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

১৩

ফ্রান্স-মরক্কো ম্যাচ জিতবে কে, অপটার ভবিষ্যৎদ্বাণী

১৪

ধলাই নদীর বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

১৫

কেন কিছু খেলোয়াড়ের বুটের গোড়ালির অংশ কাটা থাকে?

১৬

বেসামরিক অবকাঠামোতে হামলা জঘন্য যুদ্ধাপরাধ: ইরান

১৭

‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কূটনৈতিক ঘাটতি নেই’

১৮

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

১৯

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

২০
X