মো. ইমরান ইসলাম, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

গাছে গাছে ঝুলছে পাকা খেজুর কাঁদি

গাছে ঝুলছে খেজুরের কাঁদি। ছবি : কালবেলা
গাছে ঝুলছে খেজুরের কাঁদি। ছবি : কালবেলা

‘কাঁদি ভরা খেজুর গাছে, পাকা খেজুর দোলে, ছেলে-মেয়ে আয় ছুটে যাই, মামার দেশে চলে’। পল্লীকবি জসীম উদ্দীনের কবিতার এ লাইনগুলোর কথা মনে পড়ে যায় খেজুর গাছে ঝুলে থাকা হলুদ রঙের কাঁদি ভরা খেজুর দেখে। বলা হয়ে থাকে, বছরে দুই ফলন আসে খেজুর গাছে, শীতকালে মিষ্টি সুস্বাদু রস আর গরমকালে খেজুর ফল।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে রাস্তার ধারে খেজুর গা‌ছে দোল খা‌চ্ছে পাকা খেজু‌র। উপজেলার বিভিন্ন স্থানে খেজুর গাছে থোকায় থোকায় ঝুলছে খেজুর কাঁদি। প্রাচীনতম ফলের মধ্যে অন্যতম এ দেশি খেজুর স্বাদ অনন্য হওয়ায় গাছে ফল পাকলেই কিশোরদের দুরন্তপনার বেড়ে যায়। পাকা শুরু করেছে খেজুর। কিশোরদের পাশাপাশি গাছে পাকা খেজুর খেতে গাছে গাছে ঘুরছে বিভিন্ন ধরনের পাখি।

জানা গেছে, খেজুর শুষ্ক ও মরু অঞ্চলের উদ্ভিদ হওয়ায় বাংলাদেশের খেজুর গাছে যথেষ্ট শাঁসযুক্ত উৎকৃষ্ট মানের খেজুর হয় না। তবে এ গাছের রস সুমিষ্ট। দেশি খেজুরকে গ্রামাঞ্চলে কেউ কেউ বুনো খেজুর নামেও ডাকেন। দেশি খেজুর এ দেশের একটি অন্যতম প্রাচীন ফল।

চৈত্র মাসে ফুল ফোটে। কাঁদিতে পুরুষ ও স্ত্রী ফুল আসে। পুরুষ ফুল সাদা ক্ষুদ্রাকার। ফল হয় গ্রীষ্মকালে। ফল প্রায় ডিম্বাকৃতি, হলুদ রঙের, লম্বায় প্রায় ২ দশমিক ৫ সেন্টিমিটার হয়। ভেতরে হালকা বাদামি রঙের একটি বীজ থাকে। বীজের ওপরে পাতলা আবরণের মতো শাঁস থাকে। কাঁচা শাঁস কষ লাগলেও পাকলে তা মিষ্টি হয়।

খেজুর গাছ প্রতিকূল পরিবেশেও এটি টিকে থাকতে পারে। রাস্তার দুধারে, পুকুর পাড় কিংবা বসতভিটায় এ গাছ বেশি দেখা যায়। পাকা খেজুর দোয়েল, বুলবুলি, শালিক পাখিসহ অন্যান্য পাখিদের খুব প্রিয়। পিঁপড়া ও মৌমাছিরাও এ পাকা খেজুরের স্বাদ নিতে দেখা যায়।

উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাসিন্দা বাবু রহমান বলেন, খেজুরের রস সংগ্রহ এবং খেজুর উৎপাদন এটি একটি গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য। একসময় এ গ্রামে অনেক দেশিয় খেজুর গাছ ছিল। বাল্যকালের কথা মনে পড়ে, সকাল হলেই খেজুর সংগ্রহে ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে বেশ আনন্দমুখর আয়োজন দেখা যেতো। খেজুর গাছ ক‌মে যাওয়ায় এখন আর‌ সে দৃশ্য চো‌খে প‌ড়ে না।

উপজেলার আরেক প্রবীণ ব্যক্তি রমজান মিয়া বলেন, হারিয়ে যাচ্ছে রূপসী বাংলার সেই ঐতিহ্য। যদি সকলের উদ্যোগে এসব খেজুর গাছ টিকিয়ে রাখা যায় এবং নতুন ক‌রে খেজুর গাছ রোপণ যায় তাহলে পুরোনো ঐতিহ্যকে ধরে রাখা যাবে। খেজুর রস ও গুড়ের তৈরি পিঠাতো বাঙালির ঐতিহ্যের অংশ। খেজুর গাছের পাতা দিয়ে পাটি ও কাঁচা ঘরের বেড়া তৈরি করা হয়। এ ছাড়া খেজুর পাতা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X