মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারে পানিতে শিশু ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধারকাজ চালায় ডুবুরি দল। ছবি : কালবেলা
মৌলভীবাজারে পানিতে শিশু ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধারকাজ চালায় ডুবুরি দল। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বারাক ও মনু নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তারা নিখোঁজ ছিল। সোমবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার বারাক নদী থেকে শিশু আজিজুল ইসলামের (৬) মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। আজিজুল খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানের ছেলে।

এর আগে মনু নদী থেকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মো. রিমন শেখের (১২) মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের ৪৩ ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বরাক নদীতে সাঁকু পাড় হতে গিয়ে পড়ে যায় আজিজুল। তখন স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ডুবুরি দলকে খবর দিলে তারা উদ্ধারকাজ চালালে দুপুরের দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আজিজুলের ফুফাতো ভাই জাবেদ আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

এ ছাড়া সকালে স্থানীয় এলাকাবাসী কনকপুর ইউনিয়নের মনু নদীর পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে। পরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। মৃত রিমন সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মো. মনির শেখের ছেলে। তারা দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে আসছেন। গত ২২ জুন দুপুরে মনু ব্যারেজে সাঁতার কাটতে নামে রিমন নিখোঁজ হন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল বলেন, দুই মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১১

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১৩

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৪

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৫

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৬

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

১৭

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৮

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১৯

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

২০
X