বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পানি নামতেই বাড়ছে ভাঙনের তীব্রতা

বন্যার পানি কমে যাওয়ায় ভাঙন ঝুঁকিতে ধলাই নদীর পাড়ের একটি বাড়ি। ছবি : কালবেলা
বন্যার পানি কমে যাওয়ায় ভাঙন ঝুঁকিতে ধলাই নদীর পাড়ের একটি বাড়ি। ছবি : কালবেলা

বন্যার পানি নামার পর নতুন করে ভোগান্তিতে পড়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদী পাড়ের বাসিন্দারা। একদিকে পানি কমতে শুরু করেছে অপরদিকে পানি কমলেও বাড়ছে ভাঙন। এরই মধ্যে ভাঙনের কবলে পড়ে অনেকের ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে।

বর্ষা আসতে না আসতেই প্রতিরক্ষা বাঁধে ধস শুরু হওয়ায় অনেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন। গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ধলাই নদীর ৫৭ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ এখন নড়বড়ে অবস্থা।

পানি উন্নয়ন বোর্ড বলছে, ধলাই নদীর বাঁধ পুরোনো হওয়ায় ঝুঁকি বেশি। অনেক স্থানে বাঁধের অর্ধেক নদীতে বিলীন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা থেকে আসা কমলগঞ্জের ৫৭ কিলোমিটার দীর্ঘ ধলাই নদীর দুই পাশের বাঁধ অত্যন্ত নড়বড়ে। ৯৬ সালের পর আর কোনো বড় প্রকল্প গ্রহণ না করায় বাঁধ এখন হুমকির মুখে পড়েছে। প্রায় ২০টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলেই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে পড়তে পারে।

গত বুধবার নদীর বড়চেক ও চৈতন্যগঞ্জ এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের কমলগঞ্জ পৌরসভা অংশের চারটি স্থান খুবই ঝুঁকিপূর্ণ। স্থানগুলো হলো রামপাশা, কুমড়াকাপন, আলেপুর ও নরেন্দ্রপুর। বিশেষ করে রামপাশায় প্রায় ২০০ মিটার এলাকা ধসে পড়েছে। অন্যদিকে ইসলামপুর ইউনিয়নের মোকাবিল, গোলের হাওর, শ্রীপুর, আদমপুর ইউনিয়নের হকতিয়ারখোলা, তিলকপুর, ঘোড়ামারা, রানীরবাজার, বনগাঁও, কেয়ালীঘাট, মাধবপুর ইউনিয়নের হিরামতি, মাধবপুর বাজার, পাত্রখোলা, কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ, নারায়ণপুর, রামপুর, মুন্সিবাজার ইউনিয়নের সুরানন্দপুর, বাদে করিমপুর, খুশালপুর, লক্ষ্মীপুর, রহিমপুর ইউনিয়নের বড়চেক, ছয়কুট, শ্যামেরকোনা, চৈত্রঘাট, কালেঙ্গাসহ প্রায় ২০টি স্থানে নদী প্রতিরক্ষা বাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফের ভারি বৃষ্টি হলেই পাহাড়ি ঢলে বাঁধ বিলীন হয়ে যাবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কমলগঞ্জ পৌর এলাকার রামপাশা গ্রামের রফিক বখসের বাড়ির পাশেই ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ৩০০ ফুট অংশ ভেঙে পড়েছে। সেখানে এক ফুট পরিমাণ বাঁধ টিকে আছে। গ্রামবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে। কুমরাকাপন এলাকায়ও মাটি ধসে পড়েছে।

কমলগঞ্জে দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাসেল মিয়া বলেন, ‘ধলাই নদীর উভয় পাশে প্রতিরক্ষা বাঁধ পুরোনো। নতুন প্রকল্প গ্রহণ ছাড়া বাঁধ টিকানো সম্ভব নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ জেলায় চাকরি দিচ্ছে ব্র্যাক, দ্রুত আবেদন করুন

কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেল

চট্টগ্রামে রেকর্ড বৃষ্টি, তলিয়ে গেছে দোকানপাট

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

বিনামূল্যে ট্রেনযাত্রীদের তৃষ্ণা মেটানো মুন্নু শেখকে সম্মাননা

৬৬ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন অনলাইনে

হলিউডে ঝড় তুলতে আসছে ‘দ্য ওডিসি’

কক্সবাজারসহ ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

ইরাকে খামেনির মরদেহ, শেষযাত্রায় জনসমুদ্র

এফ-৩৫ দিলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হবে না: নেতানিয়াহু

১০

বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হামলা

১১

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

১২

মিশরের গোল বাতিল, সালাহর পেনাল্টি ও ভিএআর নিয়ে তোলপাড়

১৩

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

১৪

বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নিরাপত্তা সহযোগিতার ওপর জোর

১৫

চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৬

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

১৭

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

১৯

তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ড্রোন চুক্তি

২০
X