কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার সিরাজগঞ্জে মিলল রাসেল ভাইপারের বাচ্চা, এলাকায় আতঙ্ক

রাসেল ভাইপার সাপ। ছবি গ্রাফিক্স : কালবেলা
রাসেল ভাইপার সাপ। ছবি গ্রাফিক্স : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দে গত তিন দিনে তিনটি রাসেল ভাইপার সাপের বাচ্চা ধরা পড়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মঙ্গলবার (২৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার জামতৈল গ্রামের সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ সংলগ্ন বুদ্ধুর মোড়ে সাপের বাচ্চা ধরা পড়ে।

স্থানীয়রা জানায়, গত দুই দিন আগে যে দুটি বাচ্চা মারা হয়েছে তখন এটা ভালোভাবে খেয়াল করিনি। আজকে এর গঠন এবং চলাফেরা দেখে মনে হচ্ছে রাসেল ভাইপার হবে। বিষধর এই সাপের বাচ্চা বের হওয়ায় এলাকায় মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। যেহেতু এটি বাচ্চা তাহলে অবশ্যই বাচ্চার মা এবং আরও রাসেল ভাইপারের বাচ্চা এলাকায় আছে বলে সবাই ধারণা করছে।

দীর্ঘদিন ধরে বুদ্ধর মোড়ে দোকানদারি করা বুদ্ধ বলেন, আমরা প্রথমে এটাকে সাধারণ সাপ হিসেবেই মনে করেছি। গত পরশুদিনও একটা বাচ্চাকে মেরে ফেলেছি। আজকে সন্ধ্যার পরেই দেখি বাচ্চাটা দোকানের সামনেই নড়াচড়া করছে। তখন রাজা, জীবন, রাজ্জাক, মিঠু দেখে তারা বলে এটা রাসেল ভাইপার। পরে তারা সাপের বাচ্চাটিকে আটকায়।

ইউএনও শাহিন সুলতানা বলেন, এখন পর্যন্ত যে আতঙ্কিত এলাকাগুলোর নাম রয়েছে তার ভেতরে আমাদের এলাকার নাম ছিল না। আমাদের সবাইকে এখন আরও সতর্কভাবে চলাফেরা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১০

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১১

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১২

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৩

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৪

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৫

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

১৬

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১৭

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১৮

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১৯

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

২০
X