কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

উপস্থিত হননি মতিউরের স্ত্রী লাকী, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন বাতিল

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। ছবি : সংগৃহীত
নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। ছবি : সংগৃহীত

বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চেয়ে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকীর করা আবেদনটি বাতিল করেছেন আদালত।

রোববার (২৮ জুলাই) শুনানিতে উপস্থিত না থাকায় ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুস সালাম হিমেল বলেন, আজকে শুনানির দিন ধার্য ছিল। তবে আবেদনকারী লায়লা কানিজ আদালতে উপস্থিত হননি। এজন্য শুনানি ছাড়াই আবেদনটি বাতিল করেন। পরবর্তীতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কোনো সুযোগ নেই।

এর আগে গত ২৪ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ ও পুত্র আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন। ওইদিন দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেন তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

পরে ৩০ জুন লায়লা কানিজ বিদেশযাত্রার নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন। ওইদিন আদালত এ বিষয়ে শুনানির জন্য ২৮ জুলাই দিন ধার্য করেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১০

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১১

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১২

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৪

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৫

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৬

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৭

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৯

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

২০
X