কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৩:০৪ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
আপিল বিভাগের মন্তব্য

হাজার টাকার ঋণে কৃষকের মাজায় দড়ি, বড় ঋণ পরিশোধ ঠেকাতে আইনজীবী

হাইকোর্ট। ছবি: সংগৃহীত
হাইকোর্ট। ছবি: সংগৃহীত

পাঁচ থেকে দশ হাজার টাকার ঋণ আদায়ের জন্য কৃষকের মাজায় (কোমর) দড়ি বেঁধে আনা হয়। আর শত শত কোটি টাকার ঋণ পরিশোধ আটকে রাখতে বড় বড় আইনজীবী নিয়োগ করা হয় বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।

সোমবার (৩১ জুলাই) ‘মো. মাসুদুর রহমান বনাম অর্থঋণ আদালত এবং অন্যান্য’ শিরোনামে এক লিভ টু আপিলের শুনানিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ মন্তব্য করেন।

শুনানিকালে লিভ টু আপিলকারীর আইনজীবীর উদ্দেশে আদালত এ মন্তব্য করেন। শুনানি নিয়ে লিভ টু আপিলটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

আইনজীবীর তথ্যমতে, ১৯৯৬-৯৭ সালে ফজলুর রহমান অ্যান্ড কোং সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল অফিস থেকে ৩২ কোটি টাকা ঋণ নেয়। ২০১৭ সালে ফজলুর রহমান মারা গেলে ওই ঋণ আদায়ে ২০১৭ সালে অর্থঋণ আদালতে ঋণগ্রহীতার বিরুদ্ধে মামলা করে সোনালী ব্যাংক। এ মামলার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে ১০২ কোটি টাকা ডিক্রি পায় সোনালী ব্যাংক।

পরে ব্যাংকের করা জারি মোকদ্দমায় ফজলুর রহমানের সন্তানদের ছয় মাসের সিভিল জেল হয়। তখন ব্যাংকের পাওনার দাবির পরিমাণ ছিল ১১৫ কোটি টাকা।

সিভিল জেলের আদেশের বৈধতা নিয়ে তারা হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল দিয়ে সিভিল জেলের আদেশ স্থগিত করেন। পরে রুল শুনানির জন্য উঠলে হাইকোর্ট গত ২২ মে ফজলুর রহমানের পরিবারের সদস্যদের সহায়-সম্পত্তির বিবরণ দাখিলসহ নির্দেশনা দেন।

সহায়-সম্পত্তির বিবরণ দাখিলসহ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন ফজলুর রহমানের ছেলে মাসুদুর রহমান।

আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোকছেদুল ইসলাম। সোনালী ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম খালেদ আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১০

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১১

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১২

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

১৩

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

১৪

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

১৫

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

১৬

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

১৭

স্বর্ণের দামে বড় পতন

১৮

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

১৯

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

২০
X