কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০২:০৬ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। ছবি : সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। ছবি : সংগৃহীত

বহুল আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (০৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রাম প্রসাদ মণ্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম আদালতে শুনানি করেন। দুদকের আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অবৈধভাবে অর্জিত অর্থে দেশের অভ্যন্তরে সম্পদ অর্জন ও বিদেশে পাচার করে নিজ নাম এবং পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে ৩৫০টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টিসহ অন্যান্য দেশে বাড়ি ও এপার্টমেন্টের পাশাপাশি অন্যান্য সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে দুদক।

দেশের বর্তমান বাস্তবতায় সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশ ত্যাগের আশঙ্কা থেকে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিতের আবেদন করা হয়। তবে গুঞ্জন আছে ৫ আগষ্ট সরকার পতনের পরপরই দেশত্যাগ করেছেন তারা।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১০

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১১

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১২

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৩

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৪

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৭

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৮

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৯

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

২০
X