কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

আরেক মামলায় কারাগারে হাজী সেলিম, মানিক ও সৈকত 

আরেক মামলায় কারাগারে হাজি সেলিম, মানিক ও সৈকত । ছবি : সংগৃহীত
আরেক মামলায় কারাগারে হাজি সেলিম, মানিক ও সৈকত । ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে গুলিতে নিহত রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম, লালবাগের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা।

রাকিব হাওলাদার হত্যা মামলায় এ সকল আসামিদের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তিনি তাদেরকে গ্রেপ্তারপূর্বক কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

গত ০৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিজয় মিছিলে অংশ নিয়ে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাকিব হাওলাদার। পরে নিহত রাকিবের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১০

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১১

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১২

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৩

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৪

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৫

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৬

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৭

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৮

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৯

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

২০
X