বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘কর্মদিবসে’ ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধে লিগ্যাল নোটিশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজনৈতিক দলের সভা-সমাবেশে নগরবাসী সীমাহীন ভোগান্তিতে পড়ছে উল্লেখ করে কর্মদিবসে ঢাকার ভেতর সভা-সমাবেশ নিষিদ্ধ চেয়ে স্বরাষ্ট্রসচিব, আইজিপি, বিএনপি মহাসচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নয়জনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

রোববার (৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সহসম্পাদক নুরে আলম উজ্জল এই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে তিনি বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে মুখোমুখি অনড় অবস্থানে রয়েছে। কর্মসূচি পালনের ক্ষেত্রেও তারা পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত। এক্ষেত্রে অন্যান্য বিরোধীদলের চেয়ে বিএনপি-জামায়াত (বিলুপ্ত) সন্ত্রাসী কর্মকাণ্ডে একধাপ এগিয়ে আছে।

এতে আরও বলা হয় গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়। পরে একদিন পিছিয়ে ২৮ জুলাই দলটি নয়াপল্টনে মহাসমাবেশ করে। একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। একই দিনে দুই বৃহৎ রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

আরও পড়ুন : বাংলাদেশ সফরে আসছেন একাধিক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা

নূরে আলম নোটিশে আরও বলেন, ঢাকা শহরে একটি বড় রাজনৈতিক দল সমাবেশ ডাকলে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এ ছাড়া সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। এ ছাড়া একই দিন ও সময়ে কাছাকাছি স্থানে দুটি বড় রাজনৈতিক দল কর্মসূচি দিলে নগরজুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।

এ অবস্থায় রাজনৈতিক সব দলকে সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) অথবা অন্যান্য সময় সরকারি ছুটির দিনে সভা ও সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি পালনের অনুরোধ করা হয়। অন্যথায় বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১০

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১১

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১২

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৩

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৪

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৫

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৬

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৭

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৮

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৯

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

২০
X