কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গৃহকর্মী নির্যাতনে দিনাত জাহান আদর রিমান্ডে

আদালতে দিনাত জাহান আদর। ছবি : কালবেলা
আদালতে দিনাত জাহান আদর। ছবি : কালবেলা

গৃহকর্মীকে দিনের পর দিন নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার দিনাত জাহান আদরকে ১ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ অক্টোবর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামির উপস্থিতিতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত এ আদেশ দেন।

এদিন দুপুরে আসামি আদরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবাদুর রহমান। এসময় তিনি ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এই নির্মম নির্যাতনের বিস্তারিত জানাতে গিয়ে কালবেলাকে বলেন, কিশোরী কল্পনার ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে দিনাত জাহান আদর। সারা দিনে মাত্র একবেলা পচা-বাসি খাবার দিয়েছে। এমনকি সামান্য বেতনটুকুও পরিশোধ করেনি। গরম পানি দিয়ে কিশোরীর শরীর ঝলসে দিয়েছে'। বাদীপক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম তারিক স্পর্শকাতর এই মামালায় মাত্র একদিনের রিমান্ড মঞ্জুর করায় হতাশা প্রকাশ করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে আগামীতে রিমান্ড প্রয়োজন হলে আদালত তা বিবেচনা করবেন বলে আশা রাখেন তিনি।

এর আগে শনিবার দুপুরে অমানবিক নির্যাতনের শিকার ১৩ বছর বয়সি গৃহপরিচারিকা কিশোরী কল্পনাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। একই সাথে গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণীকে। আহত কল্পনার শরীরের বিভিন্ন জায়গা গরম পানি দিয়ে ঝলসে দেওয়া হয়েছে এবং তিনটি দাঁত উফড়ে ফেলা হয়েছে। এছাড়াও চুল স্টেইট করার যন্ত্র দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শরীরের নানা অংশ। গুরুতর জখমের শিকার কল্পনা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

১০

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

১১

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১২

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১৩

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১৪

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১৫

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১৬

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৭

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৮

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৯

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

২০
X