বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৫ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণা নিয়ে রিটের শুনানি আজ

হাইকোর্ট ভবন। পুরোনো ছবি
হাইকোর্ট ভবন। পুরোনো ছবি

অন্তর্বর্তীকালীন সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণা করতে গেজেট প্রকাশে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট শুনানির জন্য আজ সোমবার (২৮ অক্টোবর) দিন ধার্য রয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২৭ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করেন।

নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন আবেদনকারী হয়ে গত সপ্তাহে এ রিট করেন। সংবিধানের চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে পৃথক রিট করেন তিনি।

মোফাজ্জল হোসেন গত সপ্তাহে রিট আবেদনে বলেন, সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিলে পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। ইতোমধ্যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। সংবিধানের ৫৭ এবং ৫৮ অনুচ্ছেদে প্রধানমন্ত্রী এবং অন্য মন্ত্রীদের পদের মেয়াদ নির্দিষ্ট করা হয়েছে এবং এই দুটি অনুচ্ছেদ অনুসারে পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তারা নিজ নিজ পদে বহাল থাকবে।

আবেদনকারী বলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন না হলে সংবিধানের ১২৩ (৩) (খ) অনুচ্ছেদ লঙ্ঘন করা হবে। এ লঙ্ঘনের জন্য সংবিধানের ৭ (ক) অনুচ্ছেদ অনুযায়ী বিদ্যমান আইনে রাষ্ট্রদ্রোহ ও অন্যান্য অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে।

তাই সংবিধান লঙ্ঘন এড়াতে বর্তমান সরকারকে বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা করা দরকার বলে আবেদনকারী বলেন।

রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবিরে এর আগে গণমাধ্যমকে বলেন, ‘গত ৫ আগস্ট বিপ্লবের পর বর্তমান সরকার শুধু সংবিধানের বাইরে নয়, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বাইরেও গঠিত। যদি এমন কোনো ঘোষণা না থাকে, তাহলে আদালত বর্তমান সরকারকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করতে পারে। তিনি আরও বলেন, একটি বিপ্লবী সরকারকে সামরিক অভ্যুত্থান বা আদালতের রায় দিয়ে উৎখাত করা যায় না। তবে সংবিধানের জরুরি বিধানের অধীনে একটি বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১১

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১২

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৩

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৪

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৫

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৬

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৭

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৮

পর্তুগালের একাদশ ঘোষণা

১৯

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

২০
X