কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তাফা কামাল রিমান্ড শেষে কারাগারে

সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তাফা কামাল । ছবি : সংগৃহীত
সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তাফা কামাল । ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে ও মামলার এজহারের গুণাগুণ বিবেচনা করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২৪ অক্টোবর চট্টগ্রাম থেকে মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন এ মামলায় তার তিন দিনের পুলিশ রিমান্ড দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়- ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দিলে একই দিনে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী লীগ। ওই সমাবেশ ঘিরে ২৭ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথ হামলায় অনেকে আহত হন এবং শামীম নামের এক যুবদল নেতা নিহত হন। এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

১০

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

১১

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

১২

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

১৩

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

১৪

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

১৬

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৭

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১৯

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

২০
X