কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১০:৪৭ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিমানের প্রশ্নফাঁসের মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি আমলে গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াতের আদালত এ আদেশ দেন। আগামী ১২ সেপ্টেম্বর এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়ে জানিয়েছেন।

তিনি জানান, ‘আজকে মামলাটির চার্জশিট আমলে গ্রহণের জন্য ধার্য ছিল। বিচারক চার্জশিট আমলে না নিয়ে স্বপ্রণোদিত হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।’

প্রশ্নফাঁসের ঘটনায় গত বছরের ২৬ অক্টোবর বিমানবন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। তদন্ত শেষে গত ২২ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা লালবাগ বিভাগের পরিদর্শক আলমগীর হোসেন পাটোয়ারী বিমানের ডিজিএম (সিকিউরিটি) মেজর তাইজ ইবনে আনোয়ারসহ ৩০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর গত ১৮ জুলাই মামলাটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলি করা হয়।

আরও পড়ুন : ‘জাতিসংঘও ড. ইউনূসের মামলার বিচার পর্যবেক্ষণ করছে’

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন- বিমানের সিডিউলিং সুপারভাইজর মাহবুব আলম শরীফ, সিকিউরিটি গার্ড আইউব উদ্দিন, এমটি অপারেটর মহসিন আলী, মিজানুর রহমান, ফারুক হোসেন, নজরুল ইসলাম, ফিরোজ আলম, জাহাঙ্গীর আলম, মো. মাসুদ, মো. মাহবুব আলী, এনামুল হক, মাহফুজুল আলম, ট্রাফিক হেলপার আল আমিন, আ. মালেক, আলমগীর হোসেন, গাড়িচালক আব্দুল্লাহ শেখ, সাজ্জাদুল ইসলাম, এমএলএসএস তাপস কুমার মণ্ডল, জাহিদ হাসান, হারুন অর রশিদ, সমাজু ওরফে সোবাহান, জাকির হোসেন, বিএফসিসি অপারেটর সুলতান হোসেন, মুরাদ শেখ ওরফে মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতারের গাড়ি চালক ফারুক হোসেন, জুয়েল মিয়া, রাজিব মোল্লা, অফিস সহায়ক আওলাদ হোসেন ও হেলপার জাবেদ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

১০

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

১১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

১২

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

১৩

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

১৪

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

১৫

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

১৬

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

১৭

চোখের জলে বিদায়...

১৮

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

১৯

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

২০
X