কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বায়রার প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন করার নির্দেশ

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে (বায়রা) প্রশাসক নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই প্রশাসকের অধীনে এক মাসের মধ্যে বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচন দিতে বলা হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বায়রার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সাধারণ সদস্যদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন।

এর আগে, গত ৫ নভেম্বর বায়রার নির্বাচনী তপশিল স্থগিত করেন হাইকোর্ট। সংস্থাটির সদস্য খন্দকার আবু আশফাকের দায়ের করা এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী এবং বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে আপিল বিভাগ হাইকোর্টকে বায়রার নির্বাচন নিয়ে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। গত ১১ নভেম্বর বায়রার নির্বাচনি কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

বরিশালের পথে প্রধানমন্ত্রী

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবে ৬২ দেশ

স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

১০

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

১১

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

১২

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

১৩

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

১৫

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

১৭

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১৮

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১৯

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

২০
X