কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গোয়েন্দা পরিচয়ে চাঁদাবাজি : ২ আসামি রিমান্ডে, ১ জনের জবানবন্দি

হত্যা মামলায় গ্রেপ্তারের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
হত্যা মামলায় গ্রেপ্তারের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কে হত্যা মামলায় গ্রেপ্তারের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার তিন আসামির দুজনকে ২ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। অপর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিন আসামির মধ্যে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল সিরাজুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং র‍্যাব সদস্য ল্যান্স করপোরাল শাহীন ও উজ্জ্বল বিশ্বাস নামক এক ব্যক্তিকে রিমান্ডে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে আসামিদের হাজির করে পুলিশ।

এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুজ্জানান।

জানা যায়, ৫ আগস্টের ঘটনায় আদালতে করা একটি মামলায় স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়ক মো. হারুনুর রশিদকে আসামি করা হয়। পরে গত ২৭ নভেম্বর ল্যান্স করপোরাল শাহীন ও অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল সিরাজুল ইসলাম সাদা পোশাকে এতিমখানায় আসেন এবং হারুনকে গ্রেপ্তার করতে উদ্যত হন।

একপর্যায়ে গ্রেপ্তারের এড়ানো এবং অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়ার জন্য তার নিকট ১০ লাখ টাকা দাবি করেন। তাৎক্ষণিকভাবে দুই লাখ এবং আট লাখ টাকার একটি চেক দিতে বাধ্য করেন।

পরবর্তীতে সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর সে চেক ফেরত দিয়ে নগদ আট লাখ টাকা নিতে আসেন উক্ত তিন আসামি। বিষয়টি আগে থেকেই সেনাবাহিনীকে জানানো হলে যৌথবাহিনীর জালে ধরা পড়ে চক্রের এই ৩ সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

কালবেলায় সংবাদ প্রকাশের পর শয্যাশায়ী জাহেরা বেগমের পাশে ইউএনও

৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?

১০

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১১

রাজবাড়ীতে দলীয় স্লোগানে আওয়ামী লীগের মিছিল

১২

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

১৩

ছাতা মাথায় কক্সবাজারে প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

১৪

টাঙ্গুয়ার হাওরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মিলনমেলা

১৫

কুমিল্লায় আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের বাজিমাত  

১৬

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

১৭

ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি

১৮

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৯

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা তদন্তে আরও সময় লাগবে, জানাল ভারতীয় কর্তৃপক্ষ

২০
X