বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পি কে হালদারের ৫ সহযোগীর ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিলায়েন্স ফাইন্যান্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। ছবি : সংগৃহীত
রিলায়েন্স ফাইন্যান্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। ছবি : সংগৃহীত

রিলায়েন্স ফাইন্যান্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের পাঁচ সহযোগীর সর্বমোট ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্যে ক্রসবোর্ড করপোরেশন লিমিটেডের পরিচলক অমল কৃষ্ণ দাসের ১২টি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সিমটেক্স টেক্সটাইল লিমিটেডের পরিচালক মো. সিদ্দিকুর রহমানের ১১টি, পরিচালক মাহফুজা রহমান বেলীর ৪টি, পরিচালক এহসান আলী শেখের দুটি এবং পরিচালক হাফিজা খানমের দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

এদিন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন অভিযুক্ত ব্যক্তিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদন করেন।

এ সময় দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। আবেদনে উল্লেখ করা হয়, পি কে হালদার ও সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলমান। ইন্টারন্যাশনাল লিজিং ও ফিন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড কর্তৃক ক্রসবোর্ড করপোরেশন লিমিটেডের নামে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ৬০ কোটি ৯৫ লাখ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাৎ ও পাচার করা হয়েছে। এসব অর্থ আত্মসাৎ ও পাচারের সঙ্গে তারা প্রত্যক্ষভাবে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানকালে প্রতীয়মান হয়।

একইভাবে ইন্টারন্যাশনাল লিজিং ও ফিন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড কর্তৃক সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং সিমটেক্স টেক্সটাইল লিমিটেডের নামে দুর্নীতি-অনিয়মের মাধ্যমে ১২১ কোটি ৩০ লাখ টাকা ঋণ মঞ্জুর করে আত্মসাৎ ও পাচার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X