কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা আসবে, জয় বাংলা’ বলে তোপের মুখে ছাত্রলীগ নেত্রী

ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশি। ছবি : কালবেলা
ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশি। ছবি : কালবেলা

আদালতে ‘শেখ হাসিনা আসবে, জয় বাংলা’ বলে আইনজীবীদের তোপের মুখে পড়েন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে নেওয়া হলে লিফটটে ওঠার আগে এ ঘটনা ঘটে।

জানা যায়, রিমান্ড শুনানির জন্য দুপুরে নিশিকে আদালতে হাজির করা হয়। আদালতে ওঠার সময় লিফটের সামনে নিশি বলেন, ‘শেখ হাসিনা আসবে। জয় বাংলা। আমাকে একা গ্রেপ্তার করতে পারে। বাকিদের কী করবে।’ এরপরই লিফটের সামনে থাকা আইনজীবীদের তোপের মুখে পড়েন নিষিদ্ধ সংগঠনটির এ নেত্রী। লিফটে উঠতে তাকে বাধা দেন আইনজীবীরা। পরে তাকে আদালতের ৯ তালায় হাঁটিয়ে নেওয়া হয়।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীরা বেনজীর হোসেন নিশিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন। তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি বলে জানান পুলিশ সদস্যরা। সিঁড়ি দিয়ে নিচে নামানোর সময় নিশি বলেন, ‘এত উপরে আমাকে হাঁটিয়ে নেওয়া হয়েছে।’

এদিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় নিশির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ইরফান খান। শুনানি শেষে আদালত আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১০

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১১

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১২

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৩

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৪

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৫

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৭

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৮

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৯

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

২০
X