কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন মামলায় দীপু মনি-সাদেকসহ গ্রেপ্তার ১০ 

ডা. দীপু মনি ও সাদেক খান। ছবি : সংগৃহীত
ডা. দীপু মনি ও সাদেক খান। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর কয়েকটি থানার পৃথক মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক এমপি সাদেক খানসহ ১০ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখান। এদিন আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

অন্য আসামিরা হলেন- শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা জামাল মোস্তফা, তাজুল ইসলাম তাজু ও মহিলা লীগের নেত্রী রোকেয়া জামাল।

আসামিদের মধ্যে মোহাম্মদপুর থানার মো. সবুজ ও ইলিয়াস হোসেন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান, আনিসুল হককে যাত্রাবাড়ী থানার ৪ মামলা, সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার ২ মামলা, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার ৪ মামলা, দীপু মনিকে ১ মামলা, জুনাইদ আহমেদ পলককে ১ মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

২০১৫ সালের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় বরিশাল ৩ আসনের এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া রাজধানীর কাফরুল থানাধীন মাহবুব হাসান মামুন হত্যা মামলায় কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামাল ও কাফরুল থানা আওয়ামী লীগের সহসভাপতি তাজুল ইসলাম ওরফে তাজকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X